• Home
  • খেলা
  • মাঠের ত্রাতা মহঃ শামি এবার একটি জীবনেরও ত্রাতা।
Mohammad Shami

মাঠের ত্রাতা মহঃ শামি এবার একটি জীবনেরও ত্রাতা।

নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা : সবে মাত্র বিশ্বকাপ শেষ হয়েছে। এই বিশ্বকাপে বহু আলোচিত নাম মহম্মদ শামি। বিশ্বকাপে সাতটি ম‍্যাচ খেলে ২৪টি উইকেট এবং তিনটি ম‍্যাচে ৫টি উইকেট নিয়েছেন। সেই মহম্মদ শামি বিশ্বকাপ খেলা শেষে নৈনিতাল যাচ্ছিলেন ছুটি কাটাতে। যাওয়ার পথে তিনি দেখতে পান, একটি গাড়ি পাহাড়ের খাদে আটকে আছে। কাল বিলম্ব না করে নিজের গাড়ি থেকে নেমে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে আটকে থাকা চালককে উদ্ধার করেন। বেঁচে যায় একটি জীবন। মহম্মদ শামি নিজেই এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছেন।

সেই পোষ্টে তিনি লেখেন, দুর্ঘটনা গ্রস্থ গাড়িটি তার গাড়ির আগেই ছিল। নৈনিতালের সন্নিকটে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তৎপরতার সাথে চালককে প্রাণে বাঁচাতে পেরে তিনি নিজেকে ভাগ‍্যবান বলেও মনে করছেন। চালকের আঘাত গুরুতর নয় বলেও জানান শামি। ক্রিকেট প্রেমী মানুষরা শামির এই মানবিকতার ভুয়োসী প্রশংসা করেছেন। বিশ্বকাপে সব থেকে সফল বোলার মাঠের ভিতরে যে প্রশংসা অর্জন করেছিলেন, এই ঘটনায় মাঠের বাইরের সফলতাও প্রত‍্যেক ক্রিকেট প্রেমী মানুষতো বটেই, অন‍্যন‍্যদেরও মন জিতে নিয়েছেন মহম্মদ শামি।

Related Posts

১৫তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন সদ্য নির্বাচিত এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন C. P. Radhakrishnan।

নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: CP Radhakrishnan রাষ্ট্রপতিভাবনে আজ বসেছিল চাঁদের হাট। উপলক্ষে ১৫ তম উপরাষ্ট্রেপতি শপথ গ্রহণ…

ByByDiganta Barta Sep 12, 2025

হাসপাতাল টাকার জন্য আর মৃতদেহ আটকে রাখতে পারবে না – কড়া নির্দেশ স্বাস্থ কমিশনের।

নিজস্ব সংবাদদাতা, নিউজ দিগন্ত বার্তা: দীর্ঘদিন ধরেই চলছিল টালবাহানা। হাসপাতালে প্রিয়জনের মৃত্যু হয়েছে। কিন্তু আর্থিক কারণে সমস্ত টাকা…

ByByDiganta Barta Sep 10, 2025

গল্পে নয়-বাস্তবে মরা মানুষ উঠল জেগে।

মিরাকেল আজও ঘটে – তা আবার প্রমান হল মহারাষ্ট্রে। নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র: মৃত মানুষের জেগে ওঠার গল্প আমরা…

ByByDiganta Barta Sep 7, 2025

ভারত-মার্কিন সম্পর্ক স্থিতিশীল করতে উদ্যোগ নিলেন দুই রাষ্ট্রপ্রধান।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: গত কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন শুল্কনীতির আমূল পরিবর্তন করেছেন। তাঁর আক্রমনের…

ByByDiganta Barta Sep 6, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top