• Home
  • দেশ
  • গল্পে নয়-বাস্তবে মরা মানুষ উঠল জেগে।
Not in stories - dead people woke up in real life

গল্পে নয়-বাস্তবে মরা মানুষ উঠল জেগে।

মিরাকেল আজও ঘটে – তা আবার প্রমান হল মহারাষ্ট্রে।

নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র: মৃত মানুষের জেগে ওঠার গল্প আমরা আগেও শুনেছি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা গল্পে। এবার তা ঘটলো বাস্তবে। তরুণের শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছে পরিবার। প্রায় সব কাজ সারা। সন্তান হারানোর বেদনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এমন সময় অবাক কাণ্ড! হঠাৎ হাত-পা নাড়াতে শুরু করেন তরুণ। তিনি কাশতেও থাকেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর মহকুমায়। দিন কয়েক আগে ভয়াবহ দুর্ঘটনায় আহত হন বছর উনিশের ভাউ লাচকে। তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তরুণের পরিবারের দাবি, ভাউয়ের ব্রেন ডেথ হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই তাঁর শেষকৃত্যর কাজ শুরু করে পরিবার। দেহ শশ্মানে নিয়ে যাওয়ার পরই অবাক কাণ্ড।

হাত-পা নড়তে শুরু করে। তাঁকে কাশতেও শুনেছেন পরিবারের সদস্যরা। ভাউকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারি হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। ভাউয়ের এক আত্মীয় জানান, “আমরা ওর শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন হঠাৎ নড়াচড়া শুরু হয়। কাশিতেও শুনি ওকে। আমরা দ্রুত ওকে জেলা হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে চিকিৎসা চলছে। ওকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।”

Related Posts

১৫তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন সদ্য নির্বাচিত এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন C. P. Radhakrishnan।

নিউজ ডেস্ক, নিউজ দিগন্ত বার্তা: CP Radhakrishnan রাষ্ট্রপতিভাবনে আজ বসেছিল চাঁদের হাট। উপলক্ষে ১৫ তম উপরাষ্ট্রেপতি শপথ গ্রহণ…

ByByDiganta Barta Sep 12, 2025

হাসপাতাল টাকার জন্য আর মৃতদেহ আটকে রাখতে পারবে না – কড়া নির্দেশ স্বাস্থ কমিশনের।

নিজস্ব সংবাদদাতা, নিউজ দিগন্ত বার্তা: দীর্ঘদিন ধরেই চলছিল টালবাহানা। হাসপাতালে প্রিয়জনের মৃত্যু হয়েছে। কিন্তু আর্থিক কারণে সমস্ত টাকা…

ByByDiganta Barta Sep 10, 2025

ভারত-মার্কিন সম্পর্ক স্থিতিশীল করতে উদ্যোগ নিলেন দুই রাষ্ট্রপ্রধান।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: গত কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন শুল্কনীতির আমূল পরিবর্তন করেছেন। তাঁর আক্রমনের…

ByByDiganta Barta Sep 6, 2025

নতুন (New GST slab) স্ল্যাবে সিগারেটের দাম কিছুটা বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: (New GST slab)সিগারেটের দাম বৃদ্ধিকে নাগরিকমহল স্বাগত জানিয়েছে। পাশাপাশি স্বাগত জানিয়েছে ক্যান্সারের মতো…

ByByDiganta Barta Sep 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top