বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শেওড়াফুলি – তারকেশ্বর রেল গেটের কাছে। মৃত যুবকের নাম অরিন্দম ব্যানার্জী ওরফে টাব্বু। বয়স ৩২ বছর। মৃত যুবকের বাড়ি শ্রীরামপুর থানার অন্তর্গত মাহেশ কলোনিতে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে বৈদ্যবাটি চৌমাথা থেকে দ্রুত গতিতে বাইক চালিয়ে মাহেশের বাড়িতে ফিরছিল অরিন্দম। তারকেশ্বর রেল গেট পেরিয়ে শেওড়াফুলি ঘোষ মার্কেটের কাছে বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। হেলমেট না থাকার কারণে এবং গাড়ির গতি বেশি থাকার ফলে গুরুতর ভাবে আহত হয় অরিন্দম। তার মাথায় ও মুখে গভীর ক্ষত ছিল। রাতে শ্রীরামপুর থানার টহলরত পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কিছুক্ষণের মধ্যেই অরিন্দমের মৃত্যু হয়। তৃনমূল কংগ্রেসের যুব সংগঠনের সক্রিয় কর্মী হিসাবে এলাকায় খুবই জনপ্রিয় ছিল অরিন্দম। শুক্রবার খবর পেয়েই হাসপাতালে আসেন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী, রাজ্য নেতা তৃনাঙ্কুর মুখার্জী সহ অন্যান্যরা। শুক্রবার বিকালে অরিন্দমের মর দেহ হাসপাতাল থেকে মাহেশের বাড়িত নিয়ে আসা হয়। এরপর শ্রীরামপুরের বল্লভপুর শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। শোকস্তব্ধ গোটা এলাকা।

শ্রীরামপুরে বাইক দুর্ঘটনায় মৃত এক যুবক।
Related Posts
বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…
বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।
নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…
ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…
‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।
নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…














