• Home
  • পশ্চিমবঙ্গ
  • চিকিৎসকদের কর্ম বিরতির জের, প্রাণ গেল কোন্নগরের যুবকের।
Image

চিকিৎসকদের কর্ম বিরতির জের, প্রাণ গেল কোন্নগরের যুবকের।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: আর জি করে চিকিৎসকদের কর্ম বিরতির জেরে প্রাণ গেল হুগলীর কোন্নগরের এক যুবকের। মৃত যুবকের নাম বিক্রম ভট্টাচার্য্য । বয়স ২২ বছর। বিক্রম পেশায় গাড়ি চালক। মা এবং দিদিমার সাথে দ্বারিক জঙ্গল রোডের ভাড়া বাড়িতে থাকত। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কোন্নগরের বেঙ্গল ফাইন মোড় সংলগ্ন রাজীব গান্ধী রোডে একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয় বিক্রম। তার দুটো পা একেবারে গুড়িয়ে যায়। তাকে তড়িঘড়ি উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব‍্যরত চিকিৎসক বিক্রমকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করে। বিনা চিকিৎসায় সেখানেই তিন ঘন্টা পর তার মৃত‍্যু হয়।

বিক্রমের পরিবারের দাবি, আর জি করে বিক্রমকে ভর্তিই নেওয়া হয় নি। বারবার বলার পরেও সেখানকার নার্সরা জানায় অন‍্য হাসপাতালে নিয়ে যেতে। জানা গেছে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলেই বিক্রমের মৃত‍্যু হয়। মৃত বিক্রমের মা কবিতা জানিয়েছেন, সঠিক চিকিৎসা হলে ছেলেটা বেঁচে যেত। কর্ম বিরতি হোক, অভয়া বিচার পাক। কিন্তু যারা বাঁচার জন‍্য হাসপাতালে আসছে তাদের পরিসেবা দেওয়া হোক।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top