নুরউদ্দিন, রায়দিঘী: দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের শনিবার দুপুরে মান্নারচকে ঘটলো পথ দুর্ঘটনা। জানা যায় দক্ষিণ বারাসাত থেকে একটি ধান বোঝায় বোলেরো পিকআপ গাড়ি মথুরাপুর রোড ধরে রায়দিঘীর দিকে রওনা দেওয়ার পথে ঘটলো বিপত্তি। প্রচন্ড গতিতে যাওয়ার ফলে বলেরো পিকআপের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।তারপর একটি মহিলা গুরুতর আহত হয়। ওই গাড়ির মধ্যে ছিল মহিলাটি। তাকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত মহিলার চিকিৎসা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রায়দিঘী থানার পুলিশ। এবং কিভাবে এই ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায় দক্ষিণ বারাসাতের বাসিন্দা বিশ্বনাথ নস্কর এবং তার স্ত্রী প্রতিমা নস্কর ধান নিয়ে রায়দীঘিতে বিক্রয় করতে যাচ্ছিলেন সেই সময় ঘটল দুর্ঘটনা।

রায়দিঘিতে পথ দুর্ঘটনার জেরে আহত ১ মহিলা।
Related Posts
বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…
বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।
নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…
ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…
‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।
নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…














