• Home
  • পশ্চিমবঙ্গ
  • নির্বাচন কমিশনের নির্দেশ অমান‍্য করে শাসক দলের বাইক মিছিল।
West Bengal Election 2023

নির্বাচন কমিশনের নির্দেশ অমান‍্য করে শাসক দলের বাইক মিছিল।

নিজস্ব প্রতিনিধি, হুগলি :(West Bengal Election 2023) তৃণমূল প্রার্থীদের সমর্থনে বাইক মিছিল হল চুঁচুড়ায়। এই কারণে কমিশনে অভিযোগ জানালো বিজেপি।বৃহস্পতিবার বিকেলে চুঁচুড়ার দেবানন্দপুর ব্যান্ডেল কোদালিয়া পঞ্চায়েত এলাকায় জেলা পরিষদ প্রার্থী নির্মাল্য চক্রবর্তী ও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির প্রার্থীদের নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রচার করেন। প্রার্থীদের নিয়ে খোলা অটোতে বিধায়ক ঘুরলেও তাদের পিছনে বিশাল বাইক মিছিল দেখা যায়।

West Bengal Election 2023:

বিজেপি হুগলী সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের অভিযোগ, বাইক মিছিল করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছে তৃণমূল। তাই তারা কমিশনে অভিযোগ জানিয়েছেন।ভোটের আগে বাইক মিছিল করে এলাকায় ঘোরা মানে ভয়ের বাতাবরণ তৈরি করা বলেও দাবি করেন তিনি।

এই বিষয় নিয়ে অসিত মজুমদারকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন ধরেন নি। হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই প্রশঙ্গে বলেন, তৃণমূলের সবাই মনে করে তারা সব নিয়মের উর্ধে। তাই নির্বাচন কমিশনের নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে অসিতবাবু বাইক মিছিল করেছেন। এটাই যদি অন‍্য রাজনৈতিক দল করত তাহলে উনি নিয়ম দেখাতেন।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top