• Home
  • পশ্চিমবঙ্গ
  • কলকাতায় ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে জমিয়তে উলামার গণঅবস্থান।
Image

কলকাতায় ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে জমিয়তে উলামার গণঅবস্থান।

পশ্চিমবঙ্গে নতুন ওয়াকফ আইন কার্যকর করা হবে না : মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ওয়াকফ (সংশোধনী) কালা কানুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার ডাকে বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত হল এক ঐতিহাসিক গণঅবস্থান। ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘু অধিকার রক্ষার দাবিতে শহরের বুকে এদিনের জমায়েতে রাজ্যের নানা প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের ঢল নামে। গণঅবস্থানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী তথা জমিয়তে উলামার রাজ্য সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। তিনি এই ওয়াকফ সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করে বলেন, “এই কালা কানুন সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার ও সম্পত্তির উপর সরাসরি আঘাত। একে রুখতেই হবে।”জমিয়তের কর্মী ও সমর্থকদের মতে, এদিনের জনসমাগম এতটাই বিশাল ছিল যে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সভা অনুষ্ঠিত হলে তাও ছোট হয়ে যেত। তারা সিদ্দিকুল্লা চৌধুরীর কাছে জোরালোভাবে দাবি তোলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যেন ব্রিগেডে আরও বড় মাপের সমাবেশ ডাকা হয় এই কালা আইন প্রত্যাহারের দাবিতে।এদিনের গণঅবস্থানে শহর কার্যত স্তব্ধ হয়ে যায়। জনচাপ এবং প্রতিবাদের ধাক্কায় রাজ্য সরকারের পক্ষ থেকে জরুরি বার্তা আসে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীকে ফোনে জানানো হয়, পশ্চিমবঙ্গে এই “নতুন ওয়াকফ আইন কার্যকর করা হবে না”। এই ঐতিহাসিক গণঅবস্থানে শুধু মুসলিম সম্প্রদায়ই নয়, উপস্থিত ছিলেন শিখ ধর্মের সর্দার, খ্রিস্টান ধর্মগুরু সহ বহু বিশিষ্ট ব্যক্তি। তাঁরা সকলেই এক কণ্ঠে এই কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সম্প্রীতির বার্তা দেন।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top