• Home
  • পশ্চিমবঙ্গ
  • Victoria bridge দার্জিলিংয়ের ১১৩ বছরের ভিক্টোরিয়া সেতু এখনই মেরামত করতে হবে।
Image

Victoria bridge দার্জিলিংয়ের ১১৩ বছরের ভিক্টোরিয়া সেতু এখনই মেরামত করতে হবে।

  1. নিউজ দিগন্ত বার্তা প্রতিবেদক:  ব্রিটিশযুগে তৈরী। তারপরে দীর্ঘ দিন চলে গেলেও কোনো মেরামত হয় নি। দ্রুততার সঙ্গে এবার সেতু মেরামত করা দরকার। মত বিশেষজ্ঞদের। শৈল শহরের ১১৩ বছরের পুরনো ভিক্টোরিয়া সেতুর স্বাস্থ্য পরীক্ষা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। শনিবার দু’জন বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার স্থানীয়ভাবে চিয়াং ছিয়াংগে নামে সেতুটি ঘুরে দেখেন এবং খুঁটিয়ে পরীক্ষা করেন। তাঁরা জানান, সেতুর অবস্থা এতটাই খারাপ যে দ্রুত মেরামত না করা হলে মাত্র পাঁচ বছর টিকে থাকতে পারবে। ১৯১২ সালে দার্জিলিং পুরসভার উদ্যোগে সেতুটি নির্মিত হয়। ১১৩ বছর পর এই প্রথম সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলো। সেতুটির অবস্থা খুবই জীর্ণ। যে কোনও সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং পুরসভার উদ্যোগে যাদবপু বিশ্ববিদ্যালয়ের দুই বিশেষজ্ঞ এদিন সেতুটি ঘুরে দেখেন। তারা জানান, সেতুর বাহ্যিক অবস্থা দেখে প্রাথমিক রিপোর্ট তৈরি করা হবে। সম্পূর্ণরূপে পরীক্ষা করার জন্য আরও একবার জরিপ করা প্রয়োজন।

বিশেষজ্ঞ দলের এক সদস্য অধ্যাপক সম্রাট সেনগুপ্ত বলেন, ‘‘সাধারণভাবে বলতে গেলে দ্রুত মেরামত না করা হলে সেতুটি মাত্র পাঁচ বছর টিকতে পারে। আজকের পর্যবেক্ষণের রিপোর্ট ১৫ দিনের মধ্যে পুরসভায় পাঠানো হবে।’’ দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি বলেন, ‘‘সেতুটিকে ঐতিহ্যবাহী হিসেবে দেখছি। এই সেতুটি পুরসভার অধীন। শুনেছি ২০০৭ সালে এটি হেরিটেজ ভূক্ত হয়। কিন্তু সেই বিষয়ে কোনও নথি পাইনি। তবে আমরা এটি রক্ষার জন্য জরিপ শুরু করেছি। এটি মেরামত করা হবে।’’ ভিক্টোরিয়া সেতু মূলত সিত্রাবং চা-বাগানকে দার্জিলিং বাজারের সঙ্গে যুক্ত করেছে। যদি এই সেতুটি ভেঙে পড়ে তবে দার্জিলিং বাজারের সঙ্গে এই চা বাগানের সংযোগ বিচ্ছিন্ন হবে। তাই সিত্রাবং চা-বাগান কর্তৃপক্ষ আরও একটি রাস্তা নির্মাণ করছে। ১৮৯৭ সালে দার্জিলিংয়ের ভিক্টোরিয়া সেতুর নিচে এশিয়ার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়। তৎকালীন ব্রিটিশ সরকার পণ্য পরিবহণের জন্য এই সেতুটি তৈরি করেছিল। সেতুর দৈর্ঘ্য ১১০ ফুট এবং উচ্চতা ১০০ ফুট।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top