• Home
  • পশ্চিমবঙ্গ
  • চিকিৎসকের অস্বাভাবিক মৃত‍্যুর প্রতিবাদে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল।
Image

চিকিৎসকের অস্বাভাবিক মৃত‍্যুর প্রতিবাদে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল।

R.G করে অস্বাভাবিক মৃত্যু ট্রেনি চিকিৎসকের।

বন্দনা ভট্টাচার্য, হুগলি: আর জি কর মেডিক‍্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে শারীরিক নির্যাতন করে খুন করার প্রতিবাদে, বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে শনিবার একটি বিক্ষোভ মিছিল করা হয়। হুগলীর বিজেপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে, হুগলীর মোড় পর্যন্ত এসে মিছিল শেষ হয়।
প্রশঙ্গত উল্লেখ্য, শুক্রবার সকালে আর জি কর মেডিক্যাল কলেজের জরুরী বিভাগের চার তলার একটি সেমিনার হল থেকে একজন ৩১ বছর বয়সী মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত তরুণী আর জি কর মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের ট্রেনি চিকিৎসক ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই চিকিৎসক বৃহস্পতিবার নাইট ডিউটি করছিলেন। রাত দুটো নাগাদ বন্ধুদের সাথে ডিনার করে সেমিনার হলে পড়ার জন‍্য গিয়েছিলেন। সেখানেই তিনি ঘুমিয়ে পরেন। শুক্রবার সকালে সেই হল থেকেই বিবস্ত্র, রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ময়না তদন্তের পর জানা যায়, শারীরিক নির্যাতন করে, শ্বাস রোধ করে খুন করা হয়েছে তাকে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা ঋজু হয়। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ‍্য। প্রমাণ সাপেক্ষে গ্রেফতার করা হয় সঞ্জয় রায় নামে এক যুবককে। সঞ্জয় কোলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছিল। এই নৃশংস ঘটনায় গোটা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আর জি কর, এন আর এস, এস এস কে এম, ন‍্যাশানাল মেডিক্যাল কলেজ, সাগর দত্ত, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল সহ রাজ‍্যের সব হাসপাতালগুলোতে ডাক্তাররা প্রতিবাদে সামিল হন।

এরই প্রতিবাদে শনিবার হুগলী বিজেপি যুব মোর্চাও বিক্ষোভ মিছিল করে। আওয়াজ তোলে মহিলাদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে। রাজ‍্যে মহিলারা সুরক্ষিত নয়। একজন ডাক্তারের যদি এই পরিনতি হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা তথৈবচ। এই বিষয়ে প্রতিবাদ জানাতেই এদিন মিছিল। এদিন যুব মোর্চার কর্মী সদস‍্যদের সাথে মিছিলে উপস্থিত ছিলেন, হুগলী বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন‍্যান‍্য নেতৃত্ব। অনেক সাধারণ মানুষও মিছিলে হাটেন।

https://youtu.be/IIrxMGzGwTg?si=emUZlVnAWyEvYjKF

এই প্রশঙ্গে তুষার মজুমদার বলেন, আর জি কর এ একজন মহিলা ডাক্তারের উপরে যে নক্কার জনক ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতেই এদিনের প্রতিবাদ মিছিল করা হয়। রাজ‍্যে মহিলাদের কোনো সুরক্ষা নেই। যতক্ষন পর্যন্ত কোন ঘটনা না ঘটে ততক্ষন পর্যন্ত মূখ‍্যমন্ত্রীর টনক নড়েনা।গোটা রাজ‍্য অরাজকতায় ভরে গেছে। ঘটনার সিবিআই তদন্ত এবং ধৃত অপরাধীর সর্বোচ্চো সাজার দাবিও করেন তুষার মজুমদার।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top