• Home
  • পশ্চিমবঙ্গ
  • কুড়ি বছরের বেহাল রাস্তা, এবার স্বস্তি এলাকাবাসীদের।
Image

কুড়ি বছরের বেহাল রাস্তা, এবার স্বস্তি এলাকাবাসীদের।

দীর্ঘদিন যাবত রাস্তার বেহাল দশা, রাজ্য সরকারের বরাদ্দ ৮ কোটি। 

নুরুদ্দিন মোল্লা, মথুরাপুর: ঘোড়াদলের প্রায় ১০ কিলোমিটার রাস্তাটি কয়েক বছর বেহাল দশা। দীর্ঘ প্রচেষ্টায় এদিন উদ্ববোধন হলো সেই রাস্তার। মথুরাপুর ১নং ব্লকের শংকরপুর অঞ্চচলের মাদারপাড়া পোল হইতে আবাদ ভগবানপুরের সাতপুকুর ভায়া ঘোড়াদল বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার গ্রাম সড়ক যোজনা পকল্পের সূচনা হল শনিবার। ঘোড়াদলের এই গ্রাম সড়ক যোজনা পকল্প কাজের উদ্বোধন করলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার। বাপি হালদারের ঐকান্তিক প্রচেষ্টায় এই রাস্তার কাজ শুরুর সূচনা হলো শনিবার থেকে। প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ করা হল ঘোড়াদলের এই রাস্তায়। এদিন উপস্থিত ছিলেন সাংসদ বাপি হালদার, রায়দিঘির বিধায়ক ডাক্তার অলক জলদাতা, মন্দির বাজার বিধায়ক জয়দেব হালদার সহ  বিশিষ্টজনেরা। বিধায়ক অলক জলদাতা বলেন, কেন্দীয় সরকার যত বঞ্চিত করুক না কেন আমাদের উন্নয়ন চলতে থাকবে। বিধায়ক জয়দেব হালদার বলেন, মোদী সরকার আমাদের এই বাংলাকে বিভেদ করে দিচ্ছে। তাই তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এই বাংলা নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা কাজি নজরুল ইসলামের বাংলা এই বাংলা আমাদের সকলের বাংলা। তাই বাংলাকে বিভেদ করতে দেবো না। বাংলায় উন্নয়ন হচ্ছে উন্নয়ন হবেই। সাংসদ বাপি হালদার বলেন, তৃণমূল সরকার তথা মা মাটি মানুষের সরকার ইতিহাস সৃষ্টি করে। তৎকালীন এই এলাকায় বামফ্রন্টের মন্ত্রী যিনি ছিলেন, তিনি এই রাস্তাটি কাজ করেনি। আজকের দিনে মানুষের দাবি মেনে এই ঘোড়াদলের রাস্তাটি উদ্বোধন করা হল। তাছাড়া গত কয়েক দিনে ৫০ কোটি টাকার ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে মথুরাপুরে। পাশাপাশি ঘোড়াদলের এই রাস্তাটি দীর্ঘ ২০ বছর বেহাল ছিল, এই রাস্তার বিষয়ে সাংসদ অভিষেক ব্যানার্জি কে জানানোর পরে বরাদ্দ করা হল প্রায় ৮ কোটি টাকা। তিনি আরো বলেন, কেন্দীয় সরকার নানা প্রকল্পের টাকা আটকে রেখেছে, বাংলাকে বঞ্চনা করে রেখেছে। একটি সাম্প্রদায়িক দল গুজরাটি কালচার নিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বাংলাকে। তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। দীর্ঘ প্রতীক্ষার পর একটু স্বস্তি পেল এলাকাবাসী। এদিন সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top