• Home
  • পশ্চিমবঙ্গ
  • কেন্দ্রীয় ভ্রান্ত নীতির বিরুদ্ধে তৃণমূলের মহামিছিল, পথে নামল ৫০ হাজার মানুষ
Image

কেন্দ্রীয় ভ্রান্ত নীতির বিরুদ্ধে তৃণমূলের মহামিছিল, পথে নামল ৫০ হাজার মানুষ

বন্দনা ভট্টাচাৰ্য, হুগলী: জীবন দায়ী ঔষধের মূল্য বৃদ্ধি, ওয়াকআপ বিল পাশ, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের চাকরি বাতিলের বিরুদ্ধে এক বিশাল মহা মিছিলের আয়োজন করা হয়েছিল হুগলির পান্ডুয়াতে। পান্ডুয়ার প্রাক্তন ব্লক সভাপতি তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষের নেতৃত্বে সোমবার পান্ডুয়া মেলার মাঠ অঞ্চল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার ব্যাপী এই বিশাল মিছিল হয়। ব্লকের সকল পঞ্চায়েত প্রধান সহ প্রায় ৪০ হাজার কর্মী সমর্থক মিছিলে শামিল ছিলেন। মিছিলে হাঁটেন অসংখ্য সাধারণ মানুষও।এই প্রসঙ্গে সঞ্জয় ঘোষ বলেন, যেভাবে কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষকে দীর্ঘদিন ধরে বঞ্চনা করে চলেছে, ৯৯০ টা অত্যন্ত প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি, ওয়াক আপ বিল পাশ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের পুনরায় বহালের দাবিতে এই মহা মিছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলন, যার কোনটাই তিনি রক্ষা করেননি। সে সময় সাধারণ মানুষের ভেবেছিল যে একটা গঠনমূলক সরকার আসলে সাধারণ মানুষের অনেক উপকার হবে। কিন্তু গদিতে বসার পরেই এ সরকারের আসল রূপ প্রকাশ হয়ে যায়। এই সরকার আর বেশি দিন থাকবে না তার সব থেকে বড় প্রমাণ এই মহা মিছিলে ৫০ হাজার মানুষের উপস্থিতি। তৃণমূল কংগ্রেস সরকার সাধারণ মানুষের পাশে ছিল আছে এবং থাকবে।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top