• Home
  • পশ্চিমবঙ্গ
  • সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের গ্রাম সভার প্রার্থী।
Trinamool Congress village council candidate at press conference.

সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের গ্রাম সভার প্রার্থী।

এলাকায় লকেট, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : ভারতীয় জনতা পার্টির হুগলী জেলার সাংসদ লকেট চট্টোপাধ্যায় সপ্তগ্রাম চঞ্চায়েতের চক বাঁশবেড়িয়া, চালপট্টি মন্দিরতলার অনুন্নত এলাকা গুলো ঘুরে দেখেন। বৃহস্পতিবার উক্ত এলাকার প্রার্থীকে নিয়ে প্রচারে যান। সেই সময় এই সব এলাকা পরিদর্শন করেন। ও উক্ত এলাকার স্থানীয় মানুষদের সাথে কথা বলেন।

এই বিষয় নিয়েই চক বাঁশবেড়িয়া মন্দিরতলা এলাকার তৃণমূল কংগ্রেসের গ্রাম সভার প্রার্থী রাজেন্দ্র সিং জানুত সাংবাদিক সম্মেলন করেন। সম্মলনে পাঁচ বছরে ওই এলাকায় কি কি উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের উপকারে কতটা কাজ হয়েছে সেই বিষয়ে খতিয়ান দেন। এরপর তিনি হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন গত পাঁচ বছরে তাকে এলাকায় দেখা যায় নি। উন্নয়ন মূলক কোন কাজ করেন নি। অথচ ভোটের সময় এলাকায় এসে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা বলছেন।

বিজ্ঞাপন

ভারতীয় জনতা পার্টির সদস‍্যরা ভোটের সময় বিভিন্ন এলাকা পরিদর্শনে আসে। ভোট মিটে গেলে সারা বছর এদের দেখা যায়না। রাজেন্দ্র সিং এও বলেন, উক্ত এলাকায় একটি খাল রয়েছে। যেটা পৌরসভা, পঞ্চায়েত এবং রেলের অধিনে রয়েছে। বর্ষাকালে খালের জল উপচে রাস্তায় চলে আসে। আশপাশের বাড়ি ও দোকান ঘর গুলোতেও জল ঢুকে পরে। দৈনিক জনজীবন ব‍্যহত হয়। রেল কোন ভাবে সহযোগিতা না করলে খাল সংস্করণের কাজ সম্ভব নয়। লকেট যদি সাধারণ মানুষের কথা এতই ভাবেন তাহলে রেলের সাথে কথা বলে কেন এই খালটার ব‍্যবস্থা নিচ্ছেনা। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সাথে ছিল, আছে, থাকবে। আসন্ন পঞ্চায়েত ভোটে মানুষই তার জবাব দেবে।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top