Image

ট্রেকার ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১।

পথদুর্ঘটনায় নিহত ১ আহত ৩।

নিজস্ব প্রতিনিধি, মথুরাপুর: বৃহস্পতিবার পথদুর্ঘটনায় নিহত এক যুবক এবং আহত হয় এক শিশু সহ তিন ব্যক্তি। ঘটনাটি মথুরাপুর থানার লালপুর এলাকায়। নিহতের নাম বিশ্বজিৎ মাঝি (২২) বাড়ি কুলতলীর পশ্চিম রাধাবল্লভপুরে। পরিবার সূত্রে জানা যায়, বিশ্বজিৎ কলকাতাতে একটি কেক কোম্পানিতে কর্মরত ছিল। এদিন সকালে কোম্পানিতে কাজের উদ্দেশ্যে জয়নাল থেকে অটোতে চেপে ট্রেন ধরার উদ্দেশ্যে মথুরাপুরে যাচ্ছিল। লালপুরের কাছে মথুরাপুর থেকে রায়দীঘি গামী ট্রেকারের সাথে ওই অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল সকাল এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে আসেন মথুরাপুর থানার পুলিশ। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিশ্বজিৎ মাঝি কে মৃত বলে ঘোষণা করেন। এবং চিকিৎসার অবনতি ঘটায় এক ব্যক্তিকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top