Image

Tragic event মাটির দেওয়াল চাপা পড়ে মৃত তিন।

ঘুমের মধ্যেই চির ঘুমে মা সহ দুই নাবালিকা কন্যা।

নিজস্ব প্রতিনিধি, মন্দির বাজার: Tragic event একেই বেশ কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। কাঁচা বাড়িগুলো বেশ নরম। সেই অবস্থাতেই মন্দির বাজারে ভেঙে পড়লো একটা কাঁচা বাড়ি। ঘুমের মধ্যে মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে দুই নাবালিকা মেয়ে সহ মায়ের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার থানার কামারপাড়া এলাকায়। ভোররাতে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদেরই মাটির বাড়িতে ছিলেন বৃহস্পতি কর্মকার (৪৩) ও তাঁর দুই মেয়ে শিলা কর্মকার (১৫) এবং প্রিয়া কর্মকার (১০)। বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া সেরে তিনজনেই ঘুমিয়ে পড়েন।

এদিন ভোরবেলায় হঠাৎই মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়েন তিনজনে। কোন‌ও কিছু ভেঙে পড়ার শব্দ পেয়েছিলেন স্থানীয়রা। কিন্তু ঘুমের মধ্যে ঠিক কী হয়েছে সেটা তাঁরা বুঝতে পারেননি। সকালে উঠে দেখেন মাটির বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে আছে ওই তিনজন। শোকাচ্ছন্ন গ্রামের প্রতিটা মানুষ। কীভাবে এমনটা হয়ে গেল কেউ ভেবে পাচ্ছেন না। এরপরই গ্রামবাসীরা মিলে তড়িঘড়ি করে মা ও ওই দুই নাবালিকা মেয়েকে উদ্ধার করে স্থানীয় নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে মন্দির বাজার থানার পুলিশ।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top