Image

Theatre artist সাঁতারুর পর নাট্য শিল্পীর বাড়িতে চুরি।

নাট্য শিল্পীর ভাইয়ের বাড়িতে চুরি, আটক সন্দেহজনক এক।

বন্দনা ভট্টাচার্য, হুগলি:  হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ির পর এবার কোন্নগরে নাট্য শিল্পীর বাড়িতে চুরি। শিল্পীর ভাই এর ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য। সেই উত্তরপাড়া থানা এলাকায় বার বার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মাস্টার পাড়ার বাসিন্দা নাট্য শিল্পী অভিরূপ গুপ্ত, তার মেজো ভাই অভিজিৎ গুপ্ত গত হয়েছেন। ভাই এর স্ত্রী শিপ্রা গুপ্ত বাড়ির একাংশে বসবাস করেন।

অভিরূপ বাবু জানান, নাতনি হওয়ায় ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছেন মেজো ভাই এর স্ত্রী। তার বাড়ি তালা দেওয়া ছিল। পিছনের গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে চোর। ঘরের আলমারির চাবি খুলে সোনার গহনা টাকা মূল্যবান জিনিস নিয়ে যায়। রবিবার সন্ধায় চুরি হয়ে থাকতে পারে বলে অনুমান। সোমবার সন্ধার পর বিষয়টি নজরে আসতেই উত্তরপাড়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসে তদন্তে। নাট্য শিল্পী আরো বলেন, ঘরে যেভাবে ঢুকেছে, আলমারি না ভেঙে চাবি দিয়ে খুলেছে। কোথায় কি জিনিস থাকে তা জানত দুষ্কৃতি। তাই মনে হয় কোনো পরিচিত কারো কাজ। অচেনা কেউ এটা করতে পারেনা। পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরির ৪৮ ঘন্টার মধ্যে পুলিশ তৎপরতার সঙ্গে চোর ধরে পদক উদ্ধার করেছে। তেমনই এই চুরিরও কিনারা করবে আশা করব।

শিল্পী অভিরূপ গুপ্ত।

প্রতিবেশি অর্নব দাস বলেন, মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। উত্তরপাড়ায় হচ্ছে কি। বাড়িতে তালা মেরে কোথাও যাওয়া যাবে না। ওই ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী বলেন, পুলিশ এবং পরিবারের অনুমান খুব পরিচিত কারো কাজ। একজনকে পুলিশ আটক করেছে শুনেছি। সব জায়গায় সিসি ক্যামেরা নেই। গত এক বছরের কোন্নগরে কিছু ঘটনা ঘটেছে যেগুলো না হলেই ভালো। পুলিশকে আরো সক্রিয় হতে হবে। টহল বাড়াতে হবে।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top