News Diganta Barta, West Bengal politics news,

ভোট পরবর্তী হিংসায় বাদ পড়লো না গবাদি পশু।

ভোট পরবর্তী হিংসায় পুড়ল রান্নাঘর ও গোয়ালঘর।

নিজস্ব সংবাদদাতা, রায়দিঘি : ভোট পরবর্তী হিংসা এবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর এলাকায়। অভিযোগ, ওই পঞ্চায়েতের ফল প্রকাশের পর রাতের অন্ধকারে বিজেপি সমর্থক দুটি পরিবারের রান্নাঘর ও গোয়ালে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আগুনে ভস্মীভূত হয়ে গেছে রান্নাঘর ও গোয়ালঘর। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি ছাগলের।

এই ঘটনার পর আতঙ্কিত বিজেপি সমর্থক পরিবারগুলি। এমনকি তৃণমূলে ভোট না দেওয়ায় আশেপাশের এলাকাগুলোতে বিজেপি কর্মী ও সমর্থকদের বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে এই ঘটনায় তৃণমূলের কোন প্রতিক্রিয়া মেলনি। পুলিশ নিষ্ক্রিয় বলেও অভিযোগ বিজেপি নেতৃত্বের।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top