West Bengal election news-Patharpratima

ভোট পরবর্তী হিংসার রেশ পাথরপ্রতিমায়।

তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত একাধিক।

নিজস্ব সংবাদদাতা, পাথরপ্রতিমা : এবার ভোট পরবর্তী হিংসার রেশ গিয়ে পড়লো দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের হেরম্ব গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি সমান সমান আসন পেয়েছে। ফলাফল ঘোষণার পর থেকে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ছিল। গতকাল সেই উত্তেজনা সংঘর্ষের আকার নেয়, ১৪৫ নম্বর বুথের বালিখাল পাড়া এলাকায়। এক তৃণমূল সমর্থকের বাড়ি ভাঙচুর করার অভিযোগ ঘিরে লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা।

একের পর এক ভাঙচুর চালানো হয়, বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। খবর পেয়ে ওই বুথের তৃণমূলের জয়ী প্রার্থী অর্ধেন্দু ভূঁইয়া দলবল নিয়ে পরিস্থিতি সামাল দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও বাম হাতে কোপানো হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে পায়ে কোপানো হয় বলে অভিযোগ। এছাড়াও তৃণমূল কর্মী সমর্থকদের পাল্টা হামলায় গুরুতর জখম হয়েছেন বিজেপির ৭জন কর্মী সমর্থকও। সব মিলিয়ে দু’পক্ষের প্রায় ১৫ জন জখম হয়। সকলকে পাথরপ্রতিমা ব্লক হাসপাতালে নিয়ে আসা হলে গুরুতর আঘাত প্রাপ্ত তৃণমূল প্রার্থী ও তার স্ত্রী সহ বিজেপির তিন কর্মীকেও স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনার খবর পেয়ে পাথরপ্রতিমা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়ন করা রয়েছে। একে অপরের বিরুদ্ধে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি। তবে এলাকার শান্তি বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে একটি শান্তি কমিটি গঠন করা হয়েছে।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top