• Home
  • পশ্চিমবঙ্গ
  • তেলিয়ামুড়া শহরকে আরও বেশী সুন্দর করার উদ্যোগ বিধায়িকা কল্যানী সাহা রায়ের।
Image

তেলিয়ামুড়া শহরকে আরও বেশী সুন্দর করার উদ্যোগ বিধায়িকা কল্যানী সাহা রায়ের।

বিষ্ণু পদ দাস, খোয়াই: তেলিয়ামুড়া শহরকে আরও বেশী সুন্দর ও শহরের সুবিধা গুলো সঠিক ভাবে সাধারন মানুষকে দেওয়া যায় তার উদ্যোগ গ্রহন করেন ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা কল্যানী সাহা রায়। তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার অন্তর্ভুক্ত তেলিয়ামুড়া শহরকে আরও অধুনিকমান সম্পন্ন এবং সুবিধা পৌছানোর লক্ষে বিধায়িকা কল্যানী সাহা রায় এর পৌরহিত্তে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়। বিধায়ক ছাড়াও এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশন এর সম্পাদক নন্দন রায়, আর্বান দপ্তর তথা TUDA থেকে আগত আধিকারিক, ইঞ্জিনিয়ার, তেলিয়ামুড়া পুর পরিষদের আধিকারিক সহ অন্যান্যরা। পরিদর্শনের ফাঁকে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় জানান, তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকার পাশাপাশি আসাম আগরতলা জাতীয় সড়কের দুপাশে একেবারে শহরের কেন্দ্র স্থলে ভেন্ডি জোনকে আরও বেশি উন্নত করা, এছাড়াও শহরের ব্যবসায়ী দের সুবিধার জন্য নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মূলত এরই একটা রুপরেখা প্রস্তুত করার জন্য এই পরিদর্শন। এদিন শহরের বিভিন্ন এলাক পরিদর্শন শেষে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে যাওয়ার যে রাস্তাটি রয়েছে, যা দীর্ঘদিন যাবৎ খারাপ অবস্থায় ছিল সেই রাস্তার সাড়াই কাজের অগ্রগতিও সরোজমিনে পরিদর্শন করেন তিনি। উল্লেখ্য,, রাস্তা সারাইয়ের দায়িত্ব প্রাপ্ত *ভাবিয়া কনস্ট্রাকশন* কোম্পানির কাজে অত্যন্ত অসন্তোষ ব্যক্ত করেন বিধায়িকা। কারন কথা অনুযায়ী কাজের গুনগত মান কোন অবস্থাতেই ভালো হচ্ছেনা বলে বিধায়িকার কাছে খবর আশে। তাই তিনি নিজে কাজ পরিদর্শন করে খতিয়ে দেখেন এবং তার সত্যতাও পান। রাস্তার দ্বায়িত্ব প্রাপ্ত দের অতিদ্রুত এবং গুনগত মান বজায় রেখে কাজ করার পরামর্শ দেন বিধায়িকা।।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top