Suspend Subhendu বিধানসভা থেকে আবার সাসপেন্ড শুভেন্দু।

Suspend Subhendu বিধানসভা থেকে আবার সাসপেন্ড শুভেন্দু।

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: Suspend Subhendu আবার উত্তাল বিধানসভা। সোমবার মেয়োরোডে তৃণমূলের মঞ্চ খুলে দেয় সেনা বাহিনী। সেখান থেকে শুরু গন্ডগোলের।
তারই প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় তৃণমূলের প্রতিবাদ সভা। আর বিধানসভায় প্রস্তাব আনে তৃণমূল। মঙ্গলবার মেয়ো রোডের ঘটনার প্রসঙ্গ উঠতেই ফুঁসে ওঠেন তৃণমূল বিধায়করা। সেই সময় সেনার পক্ষে স্লোগান তোলেন শুভেন্দু। তারপরই তাঁকে সাসপেন্ড করা হয় বলে দাবি বিরোধী দলনেতার। সোমবার দুপুরে মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে সেনা। ঘটনার পরই ওই স্থানে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুধু তাই নয়, সেনাকে ব্যবহার করে বিজেপি এই কাজ করিয়েছে বলেও তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। আর মঙ্গলবার সেই প্রসঙ্গই ওঠে বিধানসভায়। এদিন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “গতকাল সেনাবাহিনী যেভাবে বাংলা ভাষার মঞ্চ ভেঙে দিয়েছে, সেটা ১৯৭১-এর ২৫ মার্চ পাকিস্তান আর্মি যেভাবে খুন করেছিল, তার মতোই।”

এই আলোচনা প্রসঙ্গেই মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি বাংলা বিরোধী দল। এরপরই উত্তাপ বাড়ে। সরব হন বিজেপি বিধায়করা। ‘ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু। বিজেপির ওয়াক আউট করে বেরিয়ে যায়। এরপর আজ, মঙ্গলবারের জন্য শুভেন্দুকে সাসপেন্ড করা হয়। বাইরে বেরিয়ে শুভেন্দু বলেন, “আমাকে আবারও সাসপেন্ড করা হয়েছে। সেনার হয়ে বলার জন্য সাসপেন্ড হতে হয়েছে। আমি সেনার জন্য গর্ব অনুভব করি।”

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top