বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: গত ১০ই মার্চ AIDSO-র আহ্বানে যে ছাত্র ধর্মঘট হয়, সেই সময় মেদিনীপুরের কোতোয়ালি থানায় এ.আই.ডি.এস.ও-র দুজন ছাত্রী নেতা ও দুজন ছাত্রী কর্মীদের উপর পুলিশ তুলে নিয়ে গিয়ে অমানুষিক ভাবে অত্যাচার করে। তার প্রতিবাদে রাজ্যে সর্বত্র জায়গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংঘটিত হয়। পাশাপাশি সেই উপলক্ষে বুধবার ডায়মন্ড হারবার শহরে সেই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিবাদ মিছিল হয়। এদিন প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ডায়মন্ড হারবার এস ইউ সি আই (সি) এর লোকাল কমিটির সদস্য রামকুমার মন্ডল, লোকাল কমিটির সদস্য মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কবি গৌতম মন্ডল, কঙ্কাবতী হালদার সহ শতাধিক কর্মী সমর্থক ও এলাকার জনসাধারণ মানুষ।
এই প্রতিবাদ মিছিলে দাবি তোলা হয় মেদিনীপুর কোতোয়ালি থানার ওসি সাথী বারিক সহ যে চারজন মহিলা পুলিশ জড়িত আছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পরবর্তীকালে এই দাবিসহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী শিক্ষানীতি, স্বাস্থ্য নীতি, দুর্নীতি, মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় ৩রা এপ্রিল গন আইন অমান্যের কর্মসূচি পালিত হবে। ডায়মন্ড হারবারেও আমাদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

থানার মধ্যে ছাত্রীদের উপর পুলিশের নির্যাতন, ডায়মন্ডহারবারে প্রতিবাদ SUCI-র।
Related Posts
বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…
বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।
নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…
ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…
‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।
নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…














