• Home
  • পশ্চিমবঙ্গ
  • জীবনের ঝুঁকি নিয়ে সন্দেহভাজন গাড়িকে ধাওয়া করে সফল রায়দিঘী থানার পুলিশ।
Image

জীবনের ঝুঁকি নিয়ে সন্দেহভাজন গাড়িকে ধাওয়া করে সফল রায়দিঘী থানার পুলিশ।

পুলিশের তাড়া খেয়ে গাড়ি রেখে চম্পট চালক।

লতা পুরকাইত, রায়দিঘি: ভোর রাতে ধাওয়া করে একটি নম্বর বিহীন ৪০৭ বাজেয়াপ্ত করল রায়দিঘী থানার পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটে রায়দিঘির গোরাগাছি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক ভোর তিনটে নাগাদ বোলের বাজার থেকে নম্বর বিহীন একটি গাড়ি প্রচন্ড গতিতে আসছিল। সন্দেহজনকভাবে কর্তব্যরত রায়দিঘী থানার এএসআই শ্যামল দাস ঝুঁকি নিয়ে প্রায় ১৪ কি.মি. পথ গাড়িটিকে ধাওয়া করে। শেষমেষ রায়দিঘি অঞ্চলের গোরাগাছি এলাকায় এসে ধরে ফেলে। তবে গাড়ি রেখে চালক সহ অন্যান্যরা পালিয়ে যায়। অবশেষে বাজেয়াপ্ত করা হয় ওই নম্বর বিহীন গাড়িটি। তবে, গাড়িটি কার এবং কেনইবা পুলিশের তাড়া খেয়ে গাড়ি রেখে পালিয়ে গেল তা এখনো পর্যন্ত জানা যায়নি। রায়দিঘি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top