• Home
  • পশ্চিমবঙ্গ
  • Plant tree শুভেন্দু বাবুর নামে আমি ১০০ চারা গাছ রোপন করবো : পুরুলিয়ার গাছ দাদু।
Image

Plant tree শুভেন্দু বাবুর নামে আমি ১০০ চারা গাছ রোপন করবো : পুরুলিয়ার গাছ দাদু।

ফাঁকা জায়গায় গাছ লাগানোই দুখু মাঝির নিত্যদিনের কাজ।

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: অবশেষে গাছ দাদুর পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‌তিনি কথা দিয়েছিলেন দুখু মাঝিকে সহায়তা করবেন। আর সেই কথামত দুই লক্ষ টাকা ‌দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই টাকায় বাড়ির ভীত পুজো করে একশ চারা গাছ রোপনের শপথ নিলেন গাছ দাদু। আগামী দিনে পুরোপুরি পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। ৮০ বছরের এই বৃদ্ধ প্রতিদিন গাছ লাগান পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে। নিয়মিত গাছ লাগানো ও তার পরিচর্যা করা গাছ দাদুর নিত্যদিনের অভ্যাস। ১৫ বছর বয়স থেকে তিনি এই কাজ করে চলেছেন। এর জন্য তিনি পেয়েছেন রাষ্ট্রপ্রতি পুরস্কার।পুরুলিয়ার গর্ব গাছ দাদু দীর্ঘদিন যাবত ভাঙা-চোরা বাড়িতে বসবাস করেন। আবাস যোজনার বাড়ি পেলেও সেই বাড়িতে থাকেন তার বড়ছেলে বৌমা ও চার নাতি-নাতনি। কিন্তু দুখু মাঝি নিজে থাকেন ভাঙাচোরা মাটির বাড়িতে। ‌এই বিষয়ে দুখু মাঝি বলেন, শুভেন্দু বাবু কথা দিয়েছিলেন আমার পাশে দাঁড়াবেন। সেই কথা তিনি রেখেছেন। আর্থিকভাবে তিনি আমায় সহায়তা করেছেন। আমি চাই আমার বাড়ি তৈরি হলে সে বাড়িতে যেন শুভেন্দু বাবু পায়ের ধুলো দেন। শুভেন্দু বাবুর নামে আমি ১০০ টি চারাগাছ বিভিন্ন জায়গায় রোপন করব।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top