• Home
  • পশ্চিমবঙ্গ
  • মৃত মৎস্যজীবী পরিবারদের এক লক্ষ টাকা সাহায্য বিরোধী দলনেতার।
Image

মৃত মৎস্যজীবী পরিবারদের এক লক্ষ টাকা সাহায্য বিরোধী দলনেতার।

কাকদ্বীপে মৃত মৎস্যজীবী পরিবারদের সাথে সাক্ষাৎ শুভেন্দুর।

সাইফ হোসেন, কাকদ্বীপ: সম্প্রতি বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে কাকদ্বীপ এলাকার ৯ জন মৎস্যজীবীর মৃত্যু হয়। মৃত মৎস্যজীবী স্বজনদের হাতে সাহায্য তুলে দিতে এসে বাক বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন স্থানীয় এক যুবক শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেন, এতদিন পরে রাজনীতি করতে এসেছেন? তখনই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা তাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, আগে গ্রামে নলকূপ বসান। পানীয় জলের সঙ্কট আছে। আমি রাজনীতি করতে আসিনি। পতাকা ছেড়ে এসেছি।
তবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে দেখতে প্রচুর পরিমাণে মানুষ ভিড় করে এলাকায়। মানুষের অভাব অভিযোগ শোনেন।

বৃহস্পতিবার বিকেলে কাকদ্বীপ-এর কৈলাস নগরে মৎসজীবীদের শোকার্ত পরিবারগুলির সাথে সাক্ষাৎ করে শুভেন্দু। দলের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং কিছু প্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকটি পরিবারের হাতে তুলে দেয়। এবং সর্বোতভাবে তাদের পাশে থাকার আশ্বাসও দেয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, মৃত মৎস্যজীবীদের দাহ করা থেকে তাদের পরিবারদের পাশে থেকেছে আমাদের বিজেপি কর্মীরা। সরকার সরকারের কাজ করছে, আমরা আমাদের কাজ করব। আমরা যথাসাধ্য ওই পরিবারদের পাশে আছি। আমি রাজ্যের বিরোধী দলনেতা আমি এখানে রাজনীতি করতে আসিনি। মৃত মৎস্যজীবি ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্বও আমরা নেব।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top