Subhendu Adhikari

ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখছে শুভেন্দু।

আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে শুভেন্দু।

তপন কুমার দাস, মগরাহাট : ত্রিস্তরীয় লুট করেছে তৃণমূল কংগ্রেস। মনোনয়নে লুট, ভোটের দিনে লুট আবার গণনার দিনেও লুট। যত দিন যাচ্ছে তত পচা দুর্গন্ধ বেরোচ্ছে। মঙ্গলবার মগরাহাটের উড়াল চাঁদপুর এবং গরুহাটায় ভোটের সময় ও ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপির কর্মীদের দেখতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এসে তীব্রভাবে আক্রমণ করেন রাজ্যের শাসক দলের নেতা ও নেত্রীদের। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত শুরু থেকে শেষ পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয় গন্ডগোল, বাদ যায়নি কিছুই। নমিনেশন জমা দেওয়ার দিন থেকে ভোট গণনা পর্যন্ত খুন হয়েছে রাজ্যের শাসক ও বিরোধী দলের কর্মীরা। ভোট গণনা শেষ হলেও রাজ্যের বেশ কয়েক জায়গায় ব্যালট পেপার সহ ব্যালট বক্স পাওয়া গেছে বলে অভিযোগ বিরোধীদের। ভোট গণনা শেষ হলেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনো রাজ্য রাজনীতি উত্তাল।

রাজ্যের বিভিন্ন এলাকায় আক্রান্ত বিজেপির কর্মীদের দেখতে তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিন মগরাহাট এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে কটাক্ষ করেন বেঙ্গালরে দেশের বিরোধী দলের বৈঠকে। তিনি বলেন এর মধ্যে হাওড়ার এক কমরেড ব্যাঙ্গালোরের মিটিং এর বিরোধিতা করে facebook পোস্ট করেছে, তা দেখেছি। এছাড়া রাজ্যের বিচারকদের নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তা অভিষেকের নাম না করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে যান যে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে তা দেখে ছাড়বো

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top