• Home
  • পশ্চিমবঙ্গ
  • Stray dog পথকুকুরকে খাওয়ানোর অপরাধে মহিলাকে বেদম মার যুবকের।
Image

Stray dog পথকুকুরকে খাওয়ানোর অপরাধে মহিলাকে বেদম মার যুবকের।

নিজস্ব প্রতিনিধি, গাজিয়াবাদ: গত বেশ কিছুদিন ধরেই পথকুকুর আলোচনার শিরোনামে। সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধে সরব হয়েছে অনেকেই। এর মধ্যেই কলকাতা হাইকোর্ট রাস্তায় কুকুর মুক্ত করার নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতেই গাজীয়াবাদে ঘটলো ওই ঘটনা। পথকুকুরদের খাওয়ানোর ‘অপরাধে’ চড় খেলেন এক মহিলা। অভিযোগ, গাজিয়াবাদের ওই মহিলাকে মাত্র ৩৮ সেকেন্ডে পরপর ৮টি চড় মারেন কমল খান্না নামের ওই যুবক! কমলকে আটক করেছে পুলিশ। পথকুকুরদের বিষয়ে নিজের আগের রায় সংশোধন করেছে সুপ্রিম কোর্ট। সেদিন রাতেই গাজিয়াবাদের রাস্তায় নির্ধারিত জায়গায় পথকুকুরদের খাওয়াচ্ছিলেন ইয়াশিকা শুক্লা নামে এক মহিলা। সেই সময়ে কাছের একটি আবাসন থেকে বেরিয়ে আসেন কমল।

অভিযোগ, ইয়াশিকাকে কুকুরদের খাওয়াতে দেখেই এলোপাথাড়ি চড় মারতে শুরু করেন ওই মহিলাকে। মাত্র ৩৮ সেকেন্ডের মধ্যেই ৮বার ইয়াশিকাকে চড় মারেন কমল!প্রত্যক্ষদর্শীরা জানান, মার খাওয়ার সময়ে ওই মহিলা তাঁর সঙ্গীকে ঘটনার ভিডিও করতে বলেন। তা শুনে পালটা হুমকি দিয়ে কমলও বলেন, “ভিডিও করুন”। এরপরেই ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওই মহিলা। কমলের আবার অভিযোগ, তাঁকেই আগে মেরেছেন ইয়াশিকা। শুক্রবার নিজের রায় সংশোধন করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সব পথকুকুরকে রাস্তা থেকে সরিয়ে শেল্টার হোমে পাঠানো হবে না। শীর্ষ আদালত জানাল, টিকা দেওয়ার পরে পথকুকুরদের আশ্রয়কেন্দ্র থেকে ছেড়ে পুরনো এলাকায় ফেরত পাঠানো যেতে পারে। দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের আগের রায়ের পরই দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। প্রতিবাদ জানান পশুপ্রেমীরা।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top