• Home
  • পশ্চিমবঙ্গ
  • রান্নাঘরে লাইটের সুইচ অন করতেই বিষ্ফোরণ, ঝলসে গেলেন প্রবীনা।
Image

রান্নাঘরে লাইটের সুইচ অন করতেই বিষ্ফোরণ, ঝলসে গেলেন প্রবীনা।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলি: সকালে হঠাৎ বিকট শব্দ। প্রতিবেশিরা ছুটে আসেন। এসে দেখেন গৃহকর্ত্রী ঝলসে গিয়েছেন। সকালে গৃহকর্ত্রী রান্নাঘরে গিয়েছিলেন নিত‍্যদিনের কাজ করতে। রান্নাঘরে ঢুকে সবে লাইটের সুইচ অন করেছেন আর তাতেই বিকট শব্দে বিষ্ফোরণ, ঝলসে গেলেন ৫৪ বছরের রানু রায়। ঘটনাটি ঘটেছে শনিবার হুগলির চন্দননগর ফটকগোড়া এলাকায়। গুরুতর আহত মহিলাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের বার্ণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। মহিলার অবস্থা অত‍্যন্ত সংকটজনক। মনে করা হচ্ছে রান্নার গ‍্যাস লিক করেই এই দুর্ঘটনা। ভয়াবহ শব্দে ছুটে আসেন স্থানীয় মানুষ। ঘটনায় রান্না ঘরের দরজা জানালা উড়ে গেছে। দেওয়ালের সুইচ বোর্ড ঝুলছে।

একই বাড়িতে থাকেন রানু রায়ের ছোট জা মিঠু রায়। তিনি জানান, শুক্রবার দিনই নতুন গ‍্যাস দিয়ে গেছে।হয়ত সিলিন্ডারের রেগুলেটর ভালো করে লাগানো হয়নি। সারারাত গ‍্যাস লিক করেছে। শীতকাল বলে ঘরের জানালা দরজা বন্ধ ছিল। সেই কারণে গ‍্যাস লিক করলেও গন্ধ পাওয়া যায়নি। সকালে রান্নাঘরে সুইচ অন করতেই এই দুর্ঘটনা।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top