Image

ডানকুনিতে শ‍্যুটআউট, মৃত এক যুবক।

গুলিবিদ্ধ হন বান্টি সাউ নামে এক যুবক।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: ডানকুনিতে চলল গুলি। একেবারে ভর সন্ধ‍্যায় গুলিতে আহত হয় বান্টি শাউ নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে হুগলীর ডানকুনির ১২নং ওয়ার্ডের গ্র‍্যান্ড সিটির কাছে দিল্লী রোডের উপরে। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখেন, এক যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। খবর যায় ডানকুনি থানায়। পুলিশ এসে আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। শুরু করা হয় চিকিৎসাও। চিকিৎসা চলাকালীন কিছু ক্ষনের মধ‍্যেই তার মৃত‍্যু হয় বলে জানাজায়। অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলেই যুবকের মৃত‍্যু হয়েছে বলে মত চিকিৎসকের। পরিবার সূত্রে জানা যায়, ডানকুনি বন্দের বিলে তাঁদের বাড়ি। বান্টি জেসিবি চালায়। বাইক নিয়ে এদিন দিল্লি রোড ধরে যাচ্ছিল সে, কিভাবে কি হলো জানিনা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগী সহ পুলিশের অন‍্যান‍্য আধিকারিকগন। কথা বলেন মৃত বান্টির পরিবারের সাথে। খুনের কারণ নিয়ে দ্বন্ধে পুলিশ। খুনের সাথে কে বা কারা জড়িত, কোনো পুরোনো শত্রুতার জেরে খুন কিনা, সেই সব খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে গোটা এলাকা থমথমে। ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top