• Home
  • পশ্চিমবঙ্গ
  • যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে দুই থানার পুলিশ।
Image

যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে দুই থানার পুলিশ।

নয়নজুলিতে যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, জয়নগর: পয়তার হাট এলাকায় একটি অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর ও কুলতলী থানার জালাবেড়িয়া ২ নম্বর অঞ্চলের পয়তার হাট সংলগ্ন কাঁকড়ার খালে একটি দেহ ভাসতে দেখা যায়। ঘটনাস্থলে কুলতলী ও বকুলতলা থানার বিশাল পুলিশ বাহিনী আসে। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রয়োজনে এলাকায় বার হওয়ার পর তারা দেখতে পান কাঁকড়ার খালে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে। সাথে সাথে তারা খবর দেন কুলতলী ও বকুলতলা থানায়, ঘটনাস্থলে দুইটি থানার পুলিশ আসে। কিভাবে এই ব্যক্তির মৃত্যু ঘটেছে তার তদন্ত শুরু করেছে দুইটি থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বকুলতলা থানার বাইশহাটা অঞ্চলের দমদমা ও কুলতলী থানার জালাবেড়িয়া ২ নম্বর অঞ্চলের পয়তারহাট সংলগ্ন কাঁকড়ার খাল ক্যালভাট এলাকায়।

স্ত্রীর সাথে অশ্বিনী বাঘ।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তি নাম অশ্বিনী বাঘ। তার বাড়ি বকুলতলা থানার মনিরতট অঞ্চলের পূর্ব খড়িবাড়িতে। কিন্তু বাইশহাটা অঞ্চলের দমদমা গ্রামে তার ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায়। তার দেহটি পয়তারহাট সংলগ্ন কাঁকড়ার খালের পাশে নয়ন জলিতে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে মৃতদেহটি কুলতলী থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। তবে কিভাবে এই ব্যক্তির মৃত্যু ঘটলো এবং কিভাবে এই নয়ন জলিতে তার দেহটি এলো আর তার প্রয়োজনীয় জিনিসপত্র কিভাবে সেখানে পড়ল তারই তদন্ত শুরু করছে বকুলতলা ও কুলতলী থানার পুলিশ।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top