• Home
  • পশ্চিমবঙ্গ
  • জাহাজের ঢেউয়ে হুগলি নদীতে তলিয়ে নিখোঁজ এক স্কুল ছাত্র।।
Image

জাহাজের ঢেউয়ে হুগলি নদীতে তলিয়ে নিখোঁজ এক স্কুল ছাত্র।।

পিকনিক করতে এসে নদীতে তলিয়ে গেল এক স্কুল ছাত্র।

নিজস্ব প্রতিনিধি, কুলপি: পিকনিক করতে এসে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। পুলিশ জানিয়েছে, নিখোঁজ সত্যজিৎ মন্ডল (১৭) স্থানীয় নিশ্চিন্তপুর হাইস্কুলের একাদ্বশ শ্রেণীর ছাত্র। বেলপুকুর অঞ্চলের চাকুন্দুবেড়িয়ার বাসিন্দা। সোমবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার পয়লা নম্বর এলাকার হুগলি নদীতে। স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে তিন বন্ধুর পরিবারের সঙ্গে পয়লা নম্বর এলাকায় নদীর পাড়ে পিকনিক করতে এসেছিল সত্যজিৎ। নদীর তটে ধাপাস বল খেলার পর নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামে। আচমকা সেই সময় কিছুটা দূর দিয়ে নদীতে একটি জাহাজ যায়। একদিকে ভাটার টান, অন্যদিকে জাহাজ যাওয়ার পর ঢেউয়ের তোড়ে তলিয়ে যেতে থাকে সত্যজিৎ। সত্যজিৎকে তলিয়ে যেতে দেখে কিছুটা দূরে থাকা তিন বন্ধু এগিয়ে গিয়েও উদ্ধার করতে পারেনি। বাকি তিন বন্ধুর পরিবারের চিৎকার শুনে পিকনিক করতে থাকা অন্যান্য পর্যটকেরা এগিয়ে এলেও তখন নদীর ঘূর্ণিপাকে পড়ে তলিয়ে যায় ওই ছাত্র।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে নদীতে নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। খবর পেয়ে নিখোঁজ ছাত্রের পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়ে। ঘটনাস্থলে আসে স্থানীয় বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা বিশ্বকর্মা এবং কুলপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জাহাঙ্গীর আলী। মঙ্গলবার সকাল থেকে সিভিল ডিফেন্সের দল তল্লাশি অভিযান শুরু করে। দফায় দফায় পয়লা নম্বর এলাকায় হুগলি নদীতে বিস্তীর্ণ এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে। বছর শেষে এলাকায় একদিকে যেমন পর্যটকের ভিড় জমেছে, অন্যদিকে নিখোঁজ স্কুল ছাত্রের পরিবারের লোকজন অপেক্ষায় বসে রয়েছে নদীর তীরে। ঘটনাস্থলে মোতায়েন আছে কুলপি থানার পুলিশ।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top