• Home
  • পশ্চিমবঙ্গ
  • বিজেপির হোর্ডিং ছিঁড়ে ফেলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।
ruling party has West Bengal Political News been accused of tearing down BJP hoardings.

বিজেপির হোর্ডিং ছিঁড়ে ফেলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।

পাঁচগড়ায় চলছে রাজনৈতিক তরজা।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী :- আসন্ন পঞ্চায়েত ভোটে একের পর এক অভিযোগের আঙ্গুল উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হুগলির পান্ডুয়া ব্লকের পাঁচগড়া তোড়গ্রাম ২২ নম্বর জিপিএস এর পঞ্চায়েতের বিজেপি প্রার্থী শিশির হাজরা, উক্ত কেন্দ্রেরই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস‍্য ও আসন্ন নির্বাচনে পঞ্চায়েত সমিতির প্রার্থী মহঃ নুরসোভা মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। শিশিরবাবু বলেন, নিজস্ব দোতলা বাড়ি থাকা সত্বেও সংখ‍্যা লঘু সেলের ঘর নিয়েছে নিজের মায়ের নামে। এবং নিজের পরিবারের সদস‍্যদের নামে ১০০ দিনের কাজের জব কার্ড নিয়েছে। এই বিষয় নিয়ে ওই গ্রামের বিভিন্ন জায়গায় পোষ্টারও পরেছে। এই সব কিছুর প্রমান শিশির বাবুর কাছে আছে বলেও তিনি দাবি করেন। শিশির বাবু আরও অভিযোগ করেছেন পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন‍্য যে হোর্ডিং লাগানো হয়েছিল, মহঃ নুরের নেতৃত্বে তৃণমূল কর্মীরা সেই হোর্ডিং ছিঁড়ে ফেলেছে। শুধু তাই নয় বিজেপি কর্মীদের রীতিমতো হুমকী দেওয়া হচ্ছে। তৃণমুল কংগ্রেস ভয় পেয়েই এমনটা করছে বলে জানায় পঞ্চায়েতের বিজেপি কর্মী সমর্থকরা।

West Bengal Political News The ruling party has been accused of tearing down BJP hoardings

এই প্রশঙ্গে জানতে চাওয়া হলে ওই পঞ্চায়েতেরই তৃণমূল প্রার্থী মহঃ নুরসোভা অভিযোগ অস্বীকার করে বলেন যারা এই ধরনের অভিযোগ করছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল সরকার জন সাধারণের জন‍্য সব রকমের উন্নয়ন মূলক কাজ করেছে। তিনি এই পঞ্চায়েতের দশ বছরের সদস‍্য। তিনি তার এলাকার সব কাজই সম্পূর্ণ করেছেন।
মহঃ নুর বামপন্থীদেরও তীব্র আক্রমন করে বলেন বামপন্থীরা ৩৪ বছরে কোন উন্নয়নের কাজ করেনি। বিজেপি সিপিএমের সাথে যুক্ত হয়ে এই সব কুৎসা ছড়াচ্ছে। যদি তার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমান থাকে তাহলে বিজেপি সেই প্রমান প্রকাশ করুক অন‍্যথায় তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও জানান।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top