Image

শ্মশানে দাহ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত আট।

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল শববাহী গাড়ি।

বন্দনা ভট্টাচার্য্য,হুগলি: মৃতদেহ দাহ করতে নিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরলো শববাহী গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন আটজন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুরের হরিপালের গজার মোড় দ্বীপা এলাকা থেকে একটি ম‍্যাটাডোর করে মৃতদেহ নিয়ে কালীবাবুর শ্মশান ঘাটে দাহ করতে যাচ্ছিল পরিবারের লোক ও পরিজনেরা। শ্রীরামপুর শ্মশান ঘাটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। হরিপাল থানার শিয়াখালায় সিনেমাতলা সংলগ্ন এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারের একটি দোকানের পাঁচিল ভেঙে ঢুকে পড়ে শববাহী গাড়িটি। দুর্ঘটনায় গাড়িতে থাকা আট জন গুরুতর ভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় নার্সিংহোমে চিকিৎসার জন‍্য নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শ্রীরামপুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে এবং মৃতদেহ সৎকার কারের ব্যবস্থাও করে পুলিশ।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top