• Home
  • পশ্চিমবঙ্গ
  • মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মদ বিরোধী নাগরিক কমিটির।
Image

মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মদ বিরোধী নাগরিক কমিটির।

মদ বিরোধী অভিযানে পথে নামল মহিলারা। 

নুরউদ্দিন, রায়দিঘী: দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ ব্লকের রাধাকান্তপুর অঞ্চল পার্শ্ববর্তী গিলার ছাট সরদার পাড়া মোড়ে করা হয় পথ অবরোধ। শুক্রবার মদের দোকান বন্ধের দাবিতে প্রায় ১ ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে মদ বিরোধী নাগরিক কমিটি। বিক্ষপকারীদের দাবি, রাধাকান্তপুরে ২ টি মদ বিক্রির লাইসেন্স দেওয়া হলো কেন, তাছাড়া প্রায় ১০ টি খোলা বাজারে মদের দোকান আছে, সেই মদের দোকান গুলি অবিলম্বে বন্ধ করতে হবে। মদ বিরোধী নাগরিক কমিটির সম্পাদক বিক্ষোভকারী স্বরূপ হালদার বলেন, বারে বারে এলাকায় রাতের অন্ধকারে মদ খেয়ে গন্ডগোল করে কিছু অসাধু ব্যক্তি। ফলে অসুবিধায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। সন্ধ্যার পর বাজারে আসতে ভয় পান মহিলারা। এলাকার এমন বদনাম ছড়িয়ে পড়েছে আশপাশের গ্রামেও। আগামী দিনে মদের দোকানগুলি না বন্ধ হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানিয়েছেন তিনি।এই বিক্ষোভে শামিল হয় শতাধিক মহিলা এবং পুরুষ। এক মহিলা বিক্ষোভকারী জানান, এলাকার পড়ুয়ারাও মদ্যপানে আসক্ত হয়ে পড়ছে। পুলিশ-প্রশাসনকে, বাজার কমিটি, গ্রাম পঞ্চায়েতকেও জানিয়ে লাভ হয়নি বলে অভিযোগ। এদিন প্রায় ঘন্টা খানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘী থানার পুলিশ। তারপর পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। এবং স্বাভাবিক হয় যান চলাচল।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top