• Home
  • পশ্চিমবঙ্গ
  • উত্তর প্রদেশের নিখোঁজ পুণ্যার্থীর পরিবারের সাথে দেখা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।
Image

উত্তর প্রদেশের নিখোঁজ পুণ্যার্থীর পরিবারের সাথে দেখা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।

উত্তাল সাগরে পুণ্য স্নান, তলিয়ে গেলেন এক যুবক। 

সাইফ হোসেন, সাগর : উত্তর প্রদেশ থেকে বৃহস্পতিবার কপিল মুনির আশ্রমে পূজা দেয়ার জন্য এসেছিলেন সন্দীপ গৌড় (২৬) এবং তার পরিবার সহ ১৭জন। পুজো দেওয়ার আগে প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রে স্নান করতে নেমে পড়েন, সমুদ্র উত্তাল থাকার কারণে তলিয়ে যায় সন্দীপ গৌড় নামের এক পুণ্যার্থী। প্রশাসনের তরফ থেকে তল্লাশি অভিযান চালিয়েও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও ঘটনার পর থেকে দফায় দফায় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা সাগরে স্পিড বোট নিয়ে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ ব্যক্তির সঙ্গে আশা লোকজন বাড়িতে চলে গেলেও, তার দেহ পাওয়ার অপেক্ষায় গঙ্গাসাগরে থাকেন ৭ জন।শুক্রবার ওই নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সাহা এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। পরিবারের পাশে থাকার এবং সরকারি সাহায্য করার আশ্বাস দেন মন্ত্রী। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যায়, যুবকের খোঁজ না মেলায় সাগরতটে সিভিল ডিফেন্সের কর্মীদের নজরদারি বাড়ানো হয়। আবহাওয়া খারাপের কারণে গঙ্গাসাগর উপকূল থানার তরফে চলছে মাইক প্রচার। অবশেষে শুক্রবার রাত্রি দশটা নাগাদ ধবলাট আয়লা বাঁধ থেকে নিখোঁজ পুণ্যার্থীর দেহ উদ্ধার করে পুলিশ।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top