• Home
  • পশ্চিমবঙ্গ
  • অটোতে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে গেলো যাত্রীবাহী বাস।
Image

অটোতে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে গেলো যাত্রীবাহী বাস।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: অটোকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রীবাহী বাস। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হগলীর ঘোষপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর ২ টো নাগাদ একটি অটোরিকশা তারকেশ্বরের দিকে যাচ্ছিল। সেই সময় কোলকাতার দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। ঘোষপুরের কাছে অটোরিকশাটিকে সাইড দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ওই অটোকেই সজোরে ধাক্কা মারে, তারপর রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। বাসে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিল। যাত্রীরা সকলেই কম বেশী আহত হয়। বাসটি উল্টে যেতেই যাত্রীরা চিৎকার করতে থাকে। সেই সময় স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে এবং দ্রুত উদ্ধার কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ। স্থানীয়দের সাহায‍্যে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আশঙ্কাজনক কয়েকজন যাত্রীকে তারকেশ্বর ও অন‍্যান‍্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত হয়েছে অটো রিকশার চালকও। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃত‍্যুর কোনো খবর নেই।

নয়ানজুলীতে উল্টে যাত্রীবাহী বাস।

এই প্রশঙ্গে এক প্রত‍্যক্ষদর্শী জানান, রাস্তার এই জায়গাটা অত‍্যন্ত সংকীর্ন। অটোটাকে সাইড দিতে গিয়েই ধর্মতলা থেকে আরামবাগগামী বাসটি নিয়ন্ত্রন হারায়। এরপর অটোরিকশাটাকে ধাক্কা মেরে নয়ান জুলিতে উল্টে যায়। এই রাস্তায় এর আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন‍্য এদিন স্থানীয়রা রাস্তা প্রশস্ত করার দাবিও তোলেন। এদিন দুর্ঘটনার কারনে বেশ কিছু সময় রাস্তা অবরুদ্ধ থাকে। ফলে সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top