Image

বসের নামে নিন্দা করতে গিয়ে বিপাকে পড়লেন এক তরুণী।

একেই হয়তো বলে অফিসের ঝামেলা নিজের ঘাড়ে তুলে নেওয়া 

নিজস্ব প্রতিবেদক: একটা সামান্য ভুলে সমস্ত পরিবেশটা নষ্ট হয়ে গেছে। ঘটনা হলো,অফিস মানেই নানা ঝঞ্চাট। বস দের আচরণ প্রায় কোনওকর্মীরই পছন্দ হয় না। ফলে রাগ-বিরক্তি থাকেই। সহকর্মী হোক বা বন্ধুবান্ধব অফিস নিয়ে কোথাও আলোচনা করতে গেলেই স্বাভাবিক নিয়মে তা প্রকাশ পায়। ঠিক এভাবেই এক বন্ধুর কাছে বসের নামে নিন্দা করতে গিয়ে বিপাকে পড়লেন এক তরুণী। ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। সেখানেই তুলে ধরা হয়েছে গোটা ঘটনা। ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই বান্ধবীর সঙ্গে কথা বলছিলেন তিনি। ব্যক্তিগত ও অফিসের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল। স্বাভাবিকভাবেই ওঠে বস প্রসঙ্গ। তখনই বসের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট বান্ধবীকে পাঠাতে যান তিনি। কিন্তু ভুল করে পাঠিয়ে ফেলেন অফিসের গ্রুপেই। যেখানে সেই বসও রয়েছেন। কিন্তু প্রথমে তরুণী বুঝতেও পারেননি তিনি কী করে ফেলেছেন। পরবর্তীতে রিপ্লাই না পেয়ে চেক করতেই দেখেন, মেসেজ পাঠিয়েছেন অফিসের গ্রুপে। তা দেখেও ফেলেছেন বস। কিন্তু তারপর কী হল?

তরুণীর দাবি অনুযায়ী, ওই ঘটনায় বদলে গিয়েছে অফিসের ছবি। অত্যন্ত জরুরি কথাও আর সরাসরি তাঁকে বলছেন না বস। অফিসে একটা গুমোট পরিস্থিতি। যদিও সেসবকে গুরুত্ব দিতে নারাজ তরুণী। তিনি বলেন, “নিজের মতো অফিসে যাই, কাজ করি। বাড়ি ফিরে যাই।”

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top