• Home
  • পশ্চিমবঙ্গ
  • কোনো রাজনৈতিক দলের সদস‍্যই জলের সমস‍্যার সমাধান করেনি।
Image

কোনো রাজনৈতিক দলের সদস‍্যই জলের সমস‍্যার সমাধান করেনি।

ভোট আসে ভোট যায় জলের সমস্যা থেকেই যায়।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী : “যে রাজনৈতিক দলই আসুক গ্রামের জলের সমস‍্যার তেমন কোনোই সমাধান হয়নি। গরীব মানুষের কথা কেউ শেনেনা, এমনই বক্তব‍্য হুগলীর সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোঁটবার গ্রামবাসিদের। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন দোর গোড়ায় কড়া নাড়ছে। প্রার্থীরা নিজেদের সকলের থেকে সেরা প্রমাণ করতে বাড়ি বাড়ি প্রচারও শুরু করেছেন।

No member of any political party has solved the water problem.

কিন্তু গত পাঁচ বছরে কি কাজ হয়েছে? গ্রামের বেহাল রাস্তা, পাণীয় জলের সমস‍্যা কতটা সমাধান করতে পেরেছেন? বিদায়ী পঞ্চায়েত সদস‍্যা তৃণমূল কংগ্রেসের সান্তনা বাস্কে বলেন, রাস্তার কোন সমস‍্যা নেই, জলের সমস‍্যা পঞ্চায়েতের সামর্থ অনুযায়ী সমাধান করার চেষ্টা করছেন। জলের সমস‍্যা ছাড়াও অন‍্যান‍্য অনেক কাজ আছে। জলের সমস‍্যা মেটানো হবে তবে গ্রামের মানুষদের ধ‍ৈর্য‍্য ধরতে হবে। বললেই করে দেওয়া যায়না। সব কিছুই সময় সাপেক্ষ। তবে, সান্তনা বস্কে এবার ১১১ নম্বর বুথের তৃণমূল প্রার্থী হয়েছেন।

বেহাল রাস্তার মধ‍্যে কয়েকটা করা হয়েছে। সব রাস্তাই হয়েছে এমনটা নয়। তবে পাণীয় জলের সমস‍্যা রয়েছে। এমন অভিযোগই জানালেন পোঁটবা গ্রামের ১১০ নম্বর বুথের সাধারণ মানুষ। তাদের দাবি বামেদের আমল ৩৪ বছরে জল সংকট মেটেনি। টি এম সির আমলেও একই অবস্থা আর কতদিন ধৈর্য ধরতে হবে?

Advertisement

এই বুথের প্রাক্তন বাম সদস‍্য কালিপদ মান্ডী বলেন রাস্তার উন্নতি বাম আমলেই হয়েছে। তিনি অনাস্থা ভোটে সরতে বাধ‍্য হয়েছিলেন। না হলে গ্রামের মানুষের চাহিদা মত সব কাজ তিনি করে দিতেন। ভোটের আগে শুধুই প্রতিশ্রুতি। সমস‍্যার কোন সমধান হয় না। কোন রাজনৈতিক সদস‍্য গ্রামের পানীয় জলের সমস‍্যার সমাধান করেন সেই দিকেই তাকিয়ে গোটা গ্রাম।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top