• Home
  • পশ্চিমবঙ্গ
  • বৃদ্ধ দম্পতিদের নিরাপত্তার জন্য নতুন উদ্যোগ নিলো কলকাতা পৌরসভা।
Image

বৃদ্ধ দম্পতিদের নিরাপত্তার জন্য নতুন উদ্যোগ নিলো কলকাতা পৌরসভা।

New initiative of Kolkata Municipality

নিজস্ব প্রতিনিধি কলকাতা: কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশে লালবাজারের তরফে থানায় থানায় বিশেষ ফর্ম পাঠানো হবে বলে জানা গিয়েছে। যে ফর্মে এলাকায় পুরুষ ও মহিলা যারা পরিচারক বা পরিচারিকা হিসেবে কাজ করতে আসছেন, তাদের ডিটেলস নেওয়া হবে। বিস্তারিত তথ্য নেওয়া হবে গাড়ির চালকদেরও। ঘর বা ফ্ল্যাট যারা ভাড়া নিচ্ছে, তাদেরও ডিটেলস রাখা হবে। প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। পঞ্চসায়রের ঘটনার পর এমনই সিদ্ধান্ত কলকাতা পুলিশের। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বৃদ্ধ দম্পতিরা ‘সফট টার্গেট’ ছিল আশালতাদের। পরিকল্পনামাফিক তাই আয়া সেন্টারের মাধ্যমে নিউ গড়িয়ার অভিজাত আবাসনের নিঃসঙ্গ বৃদ্ধ দম্পতির দেখভালের কাজ নেয় আশালতা। গত ১৭ অগাস্ট কাজে যোগ দেয় সে। গোটা বাড়ি দিন তিনেক রেকি করে আশালতা। জানতে পারে, বৃদ্ধ দম্পতির ছেলে জার্মানিতে, মেয়ে মুম্বইতে থাকে। বাবা-মায়ের দেখভালের জন্য বাড়িতে নগদ টাকা মজুত রাখা রয়েছে, তা-ও জেনে যায় আশালতা। দেখে কোথায় টাকাপয়সা, গয়নাগাটি রাখা থাকে। সময় নষ্ট না করে বৃহস্পতিবারই খুন ও লুটপাট সারে সে।

ঘটনার সূত্রপার হয়েছিল এক বৃদ্ধা খুনের পর থেকেই। পুলিশ দ্রুত সেই খুনের কিনারা করে। সামনে আসে বাড়িতে কর্মরত আয়ার কীর্তি। তিনদিন ধরে গোটা বাড়ি ঘুরে রেকি করে, সিসি ক্যামেরার কানেকশন বিচ্ছিন্ন করে ঠান্ডা মাথায় নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধাকে খুন করা হয় বলে জানতে পারল পুলিশ। লুটপাটের পর মোবাইল সুইচড অফ করে গা ঢাকা দিয়েছিল খুনি আয়া ও তার প্রেমিক। কিন্তু একের পর এক ডেরা বদল করেও লাভ হল না কিছুই। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বৃদ্ধা খুনের কিনারা করে ফেলে পুলিশ। গ্রেফতার হয় আয়া আশালতা এবং তার প্রেমিক জালাল মীর। আর নিউ গড়িয়ার এই ঘটনার পর নড়েচড়ে বসল কলকাতা পুলিশ।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top