Image

সড়ক দুর্ঘটনায় মৃত বিলুপ্ত প্রায় বাঘরোল।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলি: রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় মৃত‍্যু হল একটি বাঘরোলের। ঘটনাটি ঘটেছে, কোন্নগর কানাইপুর এলাকায়। হলুদ ও কালো ছোপ ছোপ একেবারে চিতা বাঘের মত দেখতে মৃত এই প্রাণীটিকে দেখতে এলাকায় ভীর জমে যায়। জানা যায়, কানাইপরের নৈটি রোড এলাকায় শুক্রবার রাতে বাঘরোলটি রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারায়। প্রথমে চিতার মত দেখতে মৃত প্রাণীটিকে দেখে এলাকায় চাঞ্চল‍্য ছড়ায়। পরে বোঝা যায় এটি বিলুপ্ত প্রায় একটি বাঘরোল। এরা রাতের বেলা বাইরে বেরোয়। স্বভাবে মাংসাশী হলেও মানুষের কোনো ক্ষতি করেনা। এরপরেই এলাকার মানুষ অভিযোগ করে, এই রাস্তা দিয়ে বেপোরোয়া গতিতে গাড়ি চলে। ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ বলেন, এই রাস্তাটি অত‍্যন্ত‍ ব‍্যস্ততম রাস্তা। প্রচুর গাড়ি চলাচল করে। ফলে রাস্তা পারাপার করার সময় গাড়িতে ধাক্কা লেগেই মৃত‍্যু হয়েছে প্রাণীটির। তবে এটি বিলুপ্ত প্রায় প্রাণী। আশপাশে এই প্রাণী দেখলে অযথা আতঙ্কিত না হয়ে নিরাপদে স্থানে ছেড়ে দেওয়াই উচিৎ হবে।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top