Image

ব্যাংকের নামে প্রতারণা, মাথায় হাত গৃহবধুর।

নিমিষেই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা।

নিজস্ব সংবাদদাতা, রায়দিঘী: আমি ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, শীঘ্রই KYC করতে হবে। আপনার জন্ম তারিখ বলুন, আপনার আধার নম্বরটি বলুন, আপনার ATM এর শেষ চারটি সংখ্যা বলুন, তারপর অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে টাকা। এরকম গল্প আগে অনেক শোনা গেছে। এবার বন্ধন ব্যাংক এর নামে প্রতারণা। প্রতারণার শিকার এক গৃহবধূ।

ঘটনাটি রায়দিঘী থানার কাশিনগরের বাহির কাঞ্চলী গ্রামে। শনিবার বন্ধন ব্যাংকের ম্যানেজার গৃহবধূ পলি ভান্ডারীর একাউন্ট থেকে ২৫ হাজার টাকা তুলে নেয় বলে অভিযোগ। এই ঘটনায় সোমবার রায়দিঘী থানায় অভিযোগ দায়ের করে পলি ভান্ডারী। প্রতারিত ওই গৃহবধূ জানিয়েছেন, গত শনিবার তার মোবাইলে বন্ধন ব্যাংকের লোগো লাগানো একটি নং থেকে ফোন আসে। বলা হয় আপনার ব্যাংকের একাউন্ট বন্ধ হয়ে গিয়েছে, KYC জমা দিতে হবে। বন্ধন ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে কথা বলে জানায় পলি ভান্ডারী। ফোনে কথা বলার সময় পলি ভান্ডারীর পুরোনো ফিক্সড ডিপোজিট এর কথা বলে, ফিক্সড ডিপোজিট এ নমিনি ওই গৃহবধূর মা, সেই প্রতারক গৃহবধূর মায়ের নামও বলে। এবং যে এজেন্টের কাছে ওই গৃহবধূ ফিক্সড ডিপোজিট করেছে সেই এজেন্টের নামও বলে ওই প্রতারক। ফোনে কথা বলতে বলতে বলে তোমার বই চালু হয়ে গিয়েছে, OTP গিয়েছে ওটা দিতে হবে। অভিযোগ কারিনি পলি ভান্ডারী চোখের সমস্যা থাকার কারণে স্বামীকে বলতেই তার স্বামী OTP দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ২৫ হাজার টাকা কাটা যায় পলি ভান্ডারীর একাউন্ট থেকে। তখনই বুঝতে পারে যে প্রতারণার শিকার হয়েছে তারা।

এই ঘটনায় সোমবার রায়দিঘী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পলি ভান্ডারী। কেবা কারা এই চক্রের সাথে জড়িত, অভিযোগ পাওয়ার পর রায়দিঘী থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top