Image

নাবালিকার শ্লীলতাহানি, অপমানে আত্মহত্মার চেষ্টা।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো এক মুদি দোকানদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলীর বলাগড়ের সোমরাবাজার স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে বলাগর থানার পুলিশ। অভিযুক্তের নাম প্রদীপ দে, বয়স – আনুমানিক ৫৫ বছর। নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, দূর্গা ভ‍্যারাইটি স্টোর্স নামে অভিযুক্ত প্রদীপ দের একটি মুদিখানার দোকান আছে হুগলীর সোমরাবাজার স্টেশন সংলগ্ন এলাকায়।বুধবার প্রয়োজনীয় কিছু জিনিস এবং পোষ‍্য পাখির খাবার কেনার জন‍্য নাবালিকা ওই দোকানে যায়। দোকানে কোনো ক্রেতা না থাকায়,নাবালিকাকে একা পেয়ে প্রদীপ তাকে দোকানের ভিতরে ডাকে পাখির খাবার নেওয়ার জন‍্য। নাবালিকা প্রদীপের কথায় দোকানের ভিতরে পাখির নিতে গেলে,প্রদীপ জোড় করে নাবালিকাকে শারীরিক ভাবে নিগ্রহ করে। এই ঘটনায় মেয়েটি চিৎকার শুরু করলে প্রদীপ তাকে ছেড়ে দেয়। এরপর নাবালিকা তার বাড়িতে ফিরে এসে ছুড়ি নিয়ে আত্মহত‍্যা করতে গেলে মেয়েটির মা ধরে ফেলে। তারপর নাবালিকা জ্ঞান হারায়। কিছু সময় পর মেয়েটির জ্ঞান ফিরলে মেয়েটি তার মা এবং দিদিকে সব ঘটনা জানায়। ঘটনার কথা প্রকাশে আসতেই স্থানীয় মানুষজন দোকানে গিয়ে ঘিরে ফেলে।খবর পেয়ে ঘটনাস্থলে এসে বলাগর থানার পুলিশ অভিযুক্ত প্রদীপকে আটক করে থানায় নিয়ে যায়। পরে নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। স্থানীয়দের অভিযোগ, প্রদীপ এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। কিন্তু প্রমাণের অভাবে সেই সময় ছাড় পেয়ে যায়। নাবালিকার পরিবার প্রদীপের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top