Image

স্কুলের মিড ডে মিলে খিচুড়ি ও ইলিশ – খুশি পড়ুয়ারা।

মিড-ডে মিলে নজির বিহীন।

নিজস্ব প্রতিনিধি, রায়দিঘি: প্রায় প্রতিদিনই ভাত ডাল আর সবজি। খাবারে নতুনত্ব না থাকায় বিরক্ত ছাত্রছাত্রীরা। কিন্তু এবার মিডডেমিলে আসলো অভিনবত মেনু। মিড-ডে মিলে পাতে যে ইলিশ পড়বে সেই খবর আগে থেকেই ছিল। ফলে দুপুরের পর স্কুল প্রাঙ্গন ছাত্র-ছাত্রীদের কোলাহলে ভরে ওঠে। নিজেরাই চক-ডাস্টার হাতে নিয়ে বোর্ডে লিখতে শুরু করে দেয় ইলিশ উৎসব। রোজ খিচুড়ি অথবা সাদা ভাত, সিদ্ধ ডিম নয়তো সোয়াবিনের তরকারি। কোনও কোনও দিন সেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সবজির ঘ্যাঁট। মিড-ডে মিলের একঘেয়ে এই খাবারে অভ্যস্ত তাঁরা। সেখানে মিড-ডে মিলে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, ইলিশ ভাজা, মিষ্টি খেয়ে আনন্দ আর ধরে না মথুরাপুর ২ নং ব্লকের উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের।মিড-ডে মিলের খাবারে এমন জিনিস থাকায় সকলেই খুবই আনন্দিত। এ নিয়ে বিভা হালদার নামের এক অভিভাবক জানিয়েছেন, তিনি আশেপাশের স্কুলের কোথাও এমন জিনিস দেখেননি। স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে পাতে এই ইলিশ দেওয়ার উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে এলাকায়। এই স্কুলটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী ও ৩ জন শিক্ষক নিয়ে চলে পঠন-পাঠন। স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার নিজের উদ্যোগে এই কাজ করেছেন। এই মিড-ডে মিলে ইলিশ দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন, স্কুলটি সুন্দরবন এলাকায়। এখানের রায়দিঘি ঘাট থেকে ইলিশ উঠে বাইরে রফতানি হয়। কিন্তু এই এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন ইলিশ খেতে পায় না ঠিকমতো।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top