নুরউদ্দিন, মথুরাপুর: ভোটার লিস্ট স্কুটিনি সংক্রান্ত রাজ্য কোর কমিটিতে স্থান পাওয়ার পর দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দের সাংসদ তথা রাজ্যের কোর কমিটির সদস্য বাপি হালদার আজ মথুরাপুর -১ নং ব্লকের সমস্ত বুথ সভাপতি, পঞ্চায়েত নির্বাচিত সদস্য সদস্যা, বুথ লেভেল এজেন্ডদেরকে নিয়ে ভোটার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা করলেন। মথুরাপুরের ছোট ভাই প্যালেসে এই সভার আয়োজন করা হয়। সেই সাথে ব্লকের উপর একটি কমিটি করে দেন। আগামী চার দিনের মধ্যে এই কাজটি প্রতি বুথ স্তরে সম্পন্ন করে ব্লকের এই কমিটির কাছে জমা দিতে হবে।
এদিন মথুরাপুরের সাংসদ তথা রাজ্যের কোর কমিটির সদস্য বাপি হালদার জানান,দল যখন যে কাজ দেবে সেই কাজ করা একটা কর্মীর কর্তব্য,সেই হিসাবে আমি একজন কর্মী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী দায়িত্ব পালন করার উদ্দেশ্য নিয়ে আজ মথুরাপুর এক নম্বর ব্লকের মথুরাপুরে ভোটার লিস্ট স্কুটিনি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সভার আয়োজন করা হয়। এই সভাতে উপস্থিত ছিলেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার,রায়দিঘির বিধায়ক অলক জলদাতা, জেলা পরিষদের সদস্যা কেয়া মন্ডল,মথুরাপুর ১ ব্লকের ব্লক তৃণমূল সভাপতি মানবেন্দ্র হালদার প্রমুখ।

ভোটার লিস্ট স্কুটিনি সংক্রান্ত সভার আয়োজন মথুরাপুরে।
Related Posts
বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…
বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।
নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…
ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…
‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।
নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…














