• Home
  • পশ্চিমবঙ্গ
  • জুটমিলে ভয়াবহ অগ্নিকান্ড, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা।
Image

জুটমিলে ভয়াবহ অগ্নিকান্ড, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: পাটের গোডাউনে ভয়াবহ আগুন। ঘটনটি হুগলীর ভদ্রেশ্বরের শ‍্যামনগর নর্থ জুট মিলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ মিলের তিন নম্বর পাটের গোডাউনে আগুন লাগে। গোডাউনে প্রচুর পাট মজুত থাকায় সেই আগুন মুহুর্তের মধ‍্যে বড়সড়ো আকার ধারণ করে। আগুনের তীব্রতায় চার নম্বর গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনা স্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও দুটো গোডাউনের ভিতরে মজুত থাকা পাট সহ অন‍্যান‍্য মালপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দুটো গোডাউনের ছাদই ভেঙ্গে পড়েছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন।

এই ঘটনায় হতাহতের কোন খবর না থাকলেও একজন শ্রমিক ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। আগুন লাগার কারণ জানা যায় নি। মিল কতৃপক্ষও এই বিষয়ে কিছু বলতে পারেননি। তবে হুগলী জেলা সি আই টি ইউ’র নেতা হিরালাল সিং অগ্নীকান্ডের জন‍্য মিল কতৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top