Image

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা।

পরীক্ষার্থীদের হাতে তুলে দেয়া হল উপহার।

সাকিফ হোসেন, কুলপি: আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে রামকিশোর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্র করা হয়। যেখানে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় জল, পেন, স্কেল ও ‌কভার ফাইল। পাশাপাশি এই সহায়তা কেন্দ্র থেকে বিদ্যালয়গুলিতে কোন রাস্তায় দ্রুত ও সহজে পৌঁছাতে পারবে পরীক্ষার্থীরা সে বিষয়ে পরামর্শ দেয়া হয়। স্থানীয় রাধানগর বাজারে এই সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন কুল্পী ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সামসুর আলম মীর, রাম কিশোর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অনুপ সানা, পঞ্চায়েত প্রধান নাসরিন খাতুন মীর সহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সদস্যরা। “জীবনের প্রথম বড় পরীক্ষায় সকলে সফল হও” এই কামনা করেন পঞ্চায়েত প্রধান।

পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দিচ্ছেন রামকিশোর গ্রাম পঞ্চায়েত প্রধান।

ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন, জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। আর এই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের জীবনের পরবর্তী অধ্যায় এগোনোর প্রথম ধাপ। তাই এই পরীক্ষায় যাতে কোনো পরীক্ষার্থীর অসুবিধা না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে, প্রায় হাজার খানের ছাত্রছাত্রীর হাতে এই উপহার তুলে দেওয়া হয়েছে বলে জানান। এলাকার প্রায় আটটি স্কুলের পরীক্ষার্থীরা এই রাধানগর বাজারের ওপর থেকে যাতায়াত করবে। সহায়তা কেন্দ্রে দূর-দূরান্ত থেকে আসা মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা ভীষণ খুশি। তারা জানান, এটা একটি সামাজিক কাজ। উদ্যোক্তাদের অভিভাবকরা সবাই সাধুবাদ জানান।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top