• Home
  • পশ্চিমবঙ্গ
  • স্ত্রীকে ঔষধ না খাইয়ে বিষ খাইয়ে মারার অভিযোগে স্বামীর বিরুদ্ধে।
Image

স্ত্রীকে ঔষধ না খাইয়ে বিষ খাইয়ে মারার অভিযোগে স্বামীর বিরুদ্ধে।

স্ত্রী কে প্রাণে মারার চেষ্টা, গ্রেফতার স্বামী।

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:  শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের মেরিভিউ চা বাগান এলাকায় স্ত্রীকে ঔষধ না খাইয়ে বিষ খাইয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় স্বামী। ধৃতের নাম মহম্মদ সুলতান।‌ সে ওই এলাকারই বাসিন্দ। জানা গিয়েছে, নিজ বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হলে শারীরিক অসুস্থ হয়ে পড়ে অভিযুক্তের স্ত্রী তনুজা খাতুন। এরপর শারীরিক অসুস্থতার সময় ঔষুধের পরিবর্তে বিষ খাইয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত বলে অভিযোগ। এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে‌ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখে অবস্থার অবনতি হলে পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপরেই গোটা বিষয়টি নিয়ে ওই গৃহবধুর বাবা নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত নামে এবং ওই মহিলার স্বামী মহম্মদ সুলতানকে‌ গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনা চাউর হতেই শোরগোল ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top