• Home
  • পশ্চিমবঙ্গ
  • Legislative Assembly session ১, ২ এবং ৪ তারিখ হবে বিধানসভা অধিবেশন – আস্তিন গোটাচ্ছে তৃণমূল ও বিজেপি।
Legislative Assembly session to be held on 1st, 2nd and 4th - Trinamool and BJP are rolling up their sleeves

Legislative Assembly session ১, ২ এবং ৪ তারিখ হবে বিধানসভা অধিবেশন – আস্তিন গোটাচ্ছে তৃণমূল ও বিজেপি।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: এবার উত্তপ্ত হতে চলেছে বিধানসভা অধিবেশন। বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের ১, ২ ও ৪ তারিখ বসবে অধিবেশন। সূত্রের খবর, এই বিশেষ অধিবেশনে ‘বাঙালি হেনস্থা’ নিয়ে নিন্দাপ্রস্তাব আনা হতে পারে। এছাড়া, SIR-এর প্রতিবাদ ও অপরাজিতা বিল নিয়ে আলোচনার সম্ভাবনা। বর্তমান পরিস্থিতিতে, ‘বাঙালি হেনস্থা’ নিয়ে প্রস্তাব এনে আলোচনা করতে চায় রাজ্য সরকার। আলোচনায় অংশ নেবেন তৃণমূল এবং বিজেপির বিধায়করা। সেই উদ্দেশে আগামী সপ্তাহে অর্থাৎ, সেপ্টেম্বরের ১ তারিখ থেকে তিনদিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। স্বাভাবিক কারণেই এই অধিবেশ বেশ উত্তপ্ত হবে, তা সহজেই অনুমেয়।

SIR-এর বিরোধিতায় যেমন দিল্লিতে প্রতিবাদ সংঘটিত করছে তৃণমূল, তেমনই বিধানসভাতেও এনিয়ে প্রতিবাদ জানানো হবে এই বিশেষ অধিবেশনে। বিধানসভায় বাঙালি হেনস্থা ইস্যুতে নিন্দা প্রস্তাব আসার সম্ভাবনা। এছাড়া, অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়েও আলোচনা হতে পারে। ১ তারিখ শোকপ্রস্তাব পেশের পরে মুলতুবি। ২ ও ৪ তারিখ আলোচনা হবে, এমনটাই পরিষদীয় দফতর সূত্রে খবর। বেশ কিছু সময় ধরে ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশ বাংলাভাষা না বলে বাংলাদেশি ভাষা বলে বিতর্ক তৈরী করেছে।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top