• Home
  • পশ্চিমবঙ্গ
  • বাম ও আইএসএফ প্রার্থীরা আতঙ্কিত, ডায়মন্ড হারবারে ডেপুটেশন বামেদের।
West Bengal politics news

বাম ও আইএসএফ প্রার্থীরা আতঙ্কিত, ডায়মন্ড হারবারে ডেপুটেশন বামেদের।

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ডহারবার : ডায়মন্ড হারবার মহকুমা এলাকায় আক্রান্ত বাম ও আইএসএফ প্রার্থী। কর্মীদের নিয়ে ডেপুটেশন দিতে এলেন সিপিএমের জেলা সম্পাদক শমীক লাহিড়ী, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীকুর রহমান, আইএসএফের জেলা সহ সম্পাদক শাহাদাত শাহ সহ স্থানীয় নেতৃত্ব। সোমবার ডায়মন্ড হারবারের এসডিও ও এসডিপিও-র কাছে ডেপুটেশন দেন বাম নেতৃত্বরা। এদিন একাধিক বাম ও আইএসএফ প্রার্থী দলীয় নেতৃত্বের কাছে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন।
মূলত প্রার্থী ও দলীয় কর্মীদের নিরাপত্তার দাবী জানিয়েছে বাম নেতৃত্ব।

অন্যদিকে এদিন দুপুরে সরিষাহাটে বিজেপি নেতার বাড়িতে আতঙ্কিত প্রার্থীদের সঙ্গে দেখা করেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বিস্তারিতভাবে কথা বলেন প্রত্যেক প্রার্থীর সাথে। সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান বিজেপি নেত্রী। কারণ, মনোনয়ন জমা করার পর থেকে তৃণমূলের দুষ্কৃতীদের হুমকির জেরে বিজেপির প্রার্থীরা বাড়িতে ফিরতে পারছে না বলে অভিযোগ।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top