• Home
  • পশ্চিমবঙ্গ
  • ভোট পরবর্তী হিংসায় আতঙ্কিত বিরোধী দলের নেতাকর্মীরা।
West Bengal election news

ভোট পরবর্তী হিংসায় আতঙ্কিত বিরোধী দলের নেতাকর্মীরা।

লতা পুরকাইত, মথুরাপুর : ভোট পরবর্তী হিংসায় আতঙ্কিত মথুরাপুর ১নং ব্লকের ঢোলাহাট থানার আবাদভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিরোধীদলের নেতা, কর্মী সমর্থকেরা। ভোটের আগে থেকেই বিরোধীদের উপর সন্ত্রাস চলছিল গোটা পঞ্চায়েত এলাকা জুড়ে। পঞ্চায়েতটি তৃণমূল দখল করে। অভিযোগ, ফলাফল ঘোষণার পর থেকে অন্ধকার নামলেই তৃণমূল আশ্রিত বাইক বাহিনীর হামলার শিকার হচ্ছেন বিরোধীদলের কর্মী সমর্থকরা। রাতের অন্ধকারে বিরোধীদলের কর্মী সমর্থকদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে তৃণমূলের এই সশস্ত্র বাইক বাহিনী, এমনটাই অভিযোগ বিরোধীদের।

গতকাল রাতে হালদার চকের ১৩৪ নম্বর বুথে বেছে বেছে সিপিএমের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। বেধড়ক মারধর করা হয় সিপিএম কর্মী শম্ভু পাইক ও সাম্বো পাইককে। রক্তাক্ত অবস্থায় রাতে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাদের বৃদ্ধ বাবা-মা কৃষ্ণ পাইক ও প্রতিমা পাইক। তাদেরও চোখে মুখে আঘাত রয়েছে। আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে পারছেন না কেউ। জানাগেছে, এই বুথে অল্প সংখ্যক ভোটে সিপিএমের প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছে তৃণমূল। কেন তৃণমূলকে ভোট দেওয়া হয়নি জবাব চাইতে রাতের অন্ধকারে একের পর এক বাড়িতে ঢুকে মারধর ও লুটপাটের পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামলেও দুষ্কৃতীদের কাউকেই গ্রেফতার করেনি বলে অভিযোগ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাটি পারিবারিক বিবাদ বলে অভিযোগ উড়িয়ে দিয়েছে।

Related Posts

তৃণমূল tmc পঞ্চায়েত প্রধান তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে পেটালেন।

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: এই কারণেই নাগরিক মহল বলেন, তৃণমূল tmc আছে তৃণমূলেই। সমস্যা দেখা দিয়েছে পঞ্চায়েতের হিসাব নিয়ে।…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

অভিষেকের সামনেই ঝগড়ায় জরালেন বীরভূমের দুই বাঘ।

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: একদিকে অনুব্রত ও অন্যদিকে কাজল শেখ। সমান্তরালভাবে রাজনীতির কাজ করে চলেছেন বীরভূমে। মাঝে মধ্যে জড়িয়ে…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top