• Home
  • পশ্চিমবঙ্গ
  • কোলকাতার পর এবার বাড়ি হেলে পড়ায় চাঞ্চল‍্য হুগলিতে।
Image

কোলকাতার পর এবার বাড়ি হেলে পড়ায় চাঞ্চল‍্য হুগলিতে।

চাঞ্চল্য গঙ্গানগর এলাকায়।

বন্দনা ভট্টাচার্য্য, হুগলী: কোলকাতার পর এবার হুগলীতে বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটল।
ঘটনাটি কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গানগর এলাকার। স্থানীয় সূত্রের খবর, গঙ্গা নগর এলাকায় পাম্প হাউসের কাছে একটি পুকুর লিজে নিয়েছেন এক ব‍্যক্তি। এই ওয়ার্ড পঞ্চায়েত প্রধান তিনি বেশ কয়েক দিন ধরে পাম্পের সাহায‍্যে পুকুর থেকে জল তুলে ফেলছিলেন। পুকুরের চারপাশে বেশ কিছু দোকান ও বাড়ি রয়েছে। মঙ্গলবার দিন স্থানীয়রা লক্ষ করেন, একটি দোকান ও একটি বাড়ি পুকুরের দিকে ধস নেমে হেলে পড়েছে। এর ফলে বাড়ি ও দোকানের একাংশে ফাটলও দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্ঞ্চায়েতের অনুমতি ছাড়া পুকুর থেকে জল সেচ করার কাজ চলছিল। পুকুরপাড়ে এত বাড়ি,দোকান দেখেও কোনো প্রকার সুরক্ষার ব‍্যবস্থাও করে নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ। আসেন পঞ্চায়েতের কয়েকজন ইঞ্জিনিয়ার। তারা বিষয়টি খতিয়ে দেখেন।ইঞ্জিনিয়ার সজল ঘোষ বলেন, পুকুর থেকে অপরিকল্পিত ভাবে জল তোলার কারণে মাটি নরম হয়ে যাওয়ার কারণে ধস নেমে বাড়ি ও দোকান ঘর হেলে পড়েছে। যত দ্রুত সম্ভব পুকুরের চারপাশ বাঁধিয়ে দিতে হবে। বাড়ি ও দোকানগুলো সুরক্ষিত করার ব‍্যবস্থা করতে হবে। না হলে হেলে পড়ার ঘটনা আবারও ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কার্তিক চন্দ্র দাস ও ক্ষতি হওয়া বাড়ির মালিক অর্চনা বিশ্বাস জানিয়েছেন যথাযথ সুরক্ষা ব‍্যবস্থা করে এবং পঞ্চায়েতের অনুমতি সাপেক্ষে জলসেচের কাজ করা উচিৎ ছিল। দুজনেই পঞ্চায়েতের কাছে ক্ষতিপূরণের অনরোধ জানিয়েছেন। উপ প্রধান ভবেশ ঘোষ বলেন, পঞ্চায়েতের ইঞ্জিনিয়াররা গোটা বিষয় খতিয়ে দেখেছে। পুকরটি যে লিজ নিয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। আলোচনা সাপেক্ষে ক্ষতি হওয়া দোকান ও বাড়ির বিষয়ে ব‍্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ভবেশ ঘোষ।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top