• Home
  • পশ্চিমবঙ্গ
  • ধান ক্ষেতে পড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপোর দেহ।
Image

ধান ক্ষেতে পড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপোর দেহ।

নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ: ভরতপুরের পর কাকদ্বীপ থেকেও খুনের খবর এসেছে। সেখানে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপোকে খুনের ঘটনা ঘটেছে। ভরতপুরের মতো সেখানেও কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। বাড়ির কাছে একটি মাঠে মৃতের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

রহস্যজনকভাবে ধান ক্ষেতের মাঝখান থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম রাকিব সেখ (২৭)। বাড়ি কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ধান জমিতে ক্ষতবিক্ষত অবস্থায় রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় স্থানীয় হারউড পয়েন্ট কোস্টাল থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে। তবে এটা খুন নাকি অন্য কোন কারণে রাকিবের মৃত্যু হয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি রাকিবের মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গিয়েছে, রাকিব মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো। কিন্তু রাজনীতির সঙ্গে কোনরকম সম্পর্ক ছিল না রাকিবের। তাঁর পরিবারের অভিযোগ, রাকিবকে খুন করে ধানের ক্ষেতে ফেলে দেওয়া হয়েছে। এবিষয়ে তাঁর বাবা শাহনাজ সেখ বলেন, রাকিব খুব নিরীহ ছেলে। কারোর সঙ্গে কোনো গন্ডগোলও ছিল না। কিন্তু কে বা কারা কি কারণে তাঁকে খুন করল বুঝে উঠতে পারছেন না তারা। রাকিবের মৃত্যু ঘিরে রয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় কানাঘুষো শুরু হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃত যুবক রাকিব। তারপর থেকে তার আর কোনও খোঁজ মিলছিল না। পরে বৃহস্পতিবার বাড়ি থেকে কিছুটা দূরে ওই মাঠে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

Related Posts

বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা বিশ্ববিদ্যালয় খোলা রেখে আবার বিতর্কে জড়ালেন শান্তা দত্ত।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিতর্ক পিছু ছাড়ছেনা না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপচার্য শান্তা দত্তর। বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে ফের একবার বিতর্কের…

ByByDiganta Barta Sep 17, 2025

বিশ্বকর্মা পুজো থেকেই বাংলার বাজারে আসছে পদ্মার ইলিশ।

নিজস্ব প্রতিবেদক, নিউজ দিগন্ত বার্তা: পদ্মা না গঙ্গা – কোথাকার ইলিশের স্বাদ ভালো? এই নিয়ে বিতর্ক থাকুক। কিন্তু…

ByByDiganta Barta Sep 17, 2025

ভিন রাজ্যে যাওয়ার সাহস পাচ্ছে না আরামবাগের মহিলা ঢাকিরা।

নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: প্রতিবছর আরামবাগের মহিলা ঢাকিরা ভিন রাজ্যে গিয়ে পুজোর সময় ভালোই রোজগার করে। কিন্তু এবার পরিস্থিতি…

ByByDiganta Barta Sep 16, 2025

‘কেউ কেশ স্পর্শ করতে পারবে না’ – মুসলিমদের আশ্বাস সমীকের।

নিজস্ব প্রতিনিধি, নিউজ দিগন্ত বার্তা: শুভেন্দু যেমন শুধু হিন্দু ভোট নিয়ে ব্যস্ত ঠিক তার উল্টো পথে হাঁটছেন রাজ্য…

ByByDiganta Barta Sep 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top